"চর্চা সবার ঘরে ঘরে মজার খবর শহর জুড়ে,
শাহানা নাকি পথে ঘাটে বিড়াল পেলে জাপটে ধরে"।
ঘটনা_
বিড়াল নিয়ে শাহানা'র যাচ্ছে কেটে দিনগুলি,
আপন মনে আঁকে ছবি হাতে নিয়ে রং তুলি।
সারাটা দিন কলেজ সেরে যখন সে বাসায় ফেরে,
বিড়াল এসে পাশে বসে মনের সুখে লেজ নাড়ে।
বসলে খেতে দৌড়ে এসে হয় সে হাজির টেবিলে,
ইচ্ছেমতো এটা ওটা দেয় সবি যে মুখে তুলে।
মাছের কাঁটা গরুর দুধ রোজ থাকে তার বাটিতে,
বিছানা ছাড়া হয়না ঘুম থাকেনা সে মাটিতে।
ব্লগ নিয়ে লেখালেখি আড্ডাবাজী সবকিছুতে,
আঠার মতো লেগে থাকে সারাক্ষণ তার পিছুতে।
বিড়ালপ্রিয় শাহানা'র বিড়ম্বনার নেইকো শেষ,
বাসর ঘরে বিড়াল ছাড়া ধরবে না সে বধুর বেশ।
বাবা মায়ের চিন্তা বিষম কি যে হবে মেয়ে নিয়ে,
বিড়াল পাগল জামাই ছাড়া কেমন করে হবে বিয়ে।
খুঁজতে থাকো বন্ধুরা সব আছো যত ঘটক ভাই,
'বঊ'র চেয়ে বিড়াল প্রিয় এমন একটা জামাই চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



