তুমি কি আছো?
নক্ষত্রের আলোহীন রাতে,
বৃষ্টিবিহীন এই ত্রাসের শহরে।
হয়তো এখানেই তুমি আছ, ছিলো সে'ও।
সব গল্পেই তারা তিনজন থাকে।
না, তারা তিনজন নয়-
তারা কখনও ছিলনা তিনজন ।
তারা একা ছিল, একা আছে।
তারা বড় বেশী একা একা থাকে।
সে'ই শুধু দূরে সরে যায় ।
সে আমার থেকে তোমাকে,
তোমার থেকে সে নিজেকে সরায় ।
এইভাবে আমি থেকে তুমি, তুমি থেকে সে-
এক একজন একদম একা হয়ে যাই।
একজন, দুজন, তিনজন- না তা'ও না,
সে শুধুই একা।
হঠাৎ রাতের আঁধারে মিশে যায়।
তুমি আমি পরে থাকি নির্জন পথে তারই অপেক্ষায়।
রাতের নিস্তব্ধতা চিঁড়ে বোমা ফাটে অদুরে,
নিমিষে ঘুমন্ত রাত্রি ভেঙ্গে হয় চৌচির,
করুণ আর্তনাদে কাঁদে অসহায় শহর।
আমি আর তুমি থেকে সে ছিটকে বেরিয়ে যায়,
সবার অলক্ষে পাশে এসে দাঁড়ায়।
মিশে যায় তোমার আমার ভীড়ে,
আলোহীন নক্ষত্রের রাতে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৬ সকাল ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



