শাহানা'র আচার
১১ ই মে, ২০০৬ ভোর ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1
বউ-এর হাতের মজার আচার ,
কেমন করে হয় যে পাচার;
খেতে যেয়ে দেখি শুধু তলানিতে তেল।
আম আনি তেঁতুল আনি,
বড়ই আনি কাঁড়ি কাঁড়ি;
চিনির দাম বেশী তবু আনি তো অঢেল।
2
আচার হয় নানা পদের
টক মিষ্টি ঝাল,
মনে করি রোদে মজুক
খাব না হয় কাল।
কাল আর আসেনা ফিরে
আচার কমে যায়,
বউ বলে, আর পারিনা
সবাই এসে চায়।
না দিয়েতো যায়না পারা
কষ্ট যতই হোক,
শালী ননদ সবাই তোমার
নিজের প্রিয় লোক।
3
আচার প্রিয় মানুষ যারা,
ভাত খায়না আচার ছাড়া;
আচার পেলে মুড়ির মতো,
গিলতে খাকে রীতিমত-
তেলটুকুও চুমুক দিয়ে পারলে গিলে খায়!
টক হোক মিষ্টি হোক,
গিলতে যদি না পারে ঢোঁক;
হোকনা আচার যতই ঝাল,
কানদুটো যদি হয়ও লাল_
সামনে থাকলে আচার কি আর অন্যকিছু চায়?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৬ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন