প্রাপ্তি আসবে তোমাদের বাড়ী
১৯ শে মে, ২০০৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গহনায় সেজে প্রাপ্তি আজ
ভাবছে সেদিন আসবে কবে,
টুক টুকে লাল কাতান পড়ে
ঘরের লক্ষ্মী বউটি হবে।
দিন গুনে তাই ক্যালেন্ডারে
একটি করে দাগ কাটে,
আড়াল থেকে দেখে মায়ের
জাানিনা কেন বুক ফাটে।
প্রাপ্তিকে নিয়ে আশা সবার
একদিন সে বড় হবে,
নিজ হাতে তার ভাগ্য গড়ে
সব্বাইকে দেখিয়ে দেবে।
প্রাপ্তি বলে মাগো আমার
কষ্ট কেন বুকের ভেতর,
তুমি কি মা দেখতে পাও
কোথায় জমা তোমার আদর।
কদিন হলো দেখছি শুধু
আমায় নিয়ে হচ্ছে কথা,
সবার কেমন শুকনো মুখ-
কোথায় আমার কষ্ট ব্যথা?
ছোট্ট কচি শরীর আমার
দুধে ভাতে হচ্ছে বড়,
আর কটা দিন যাক না দেখি
কেমন করে আমায় ধর।
তোমরা যারা রোজ আমাকে
এত্তো এত্তো আদর পাঠাও,
সবগুলো তার রাখছি জমা
ফিরিয়ে দেব ঠিকানা দাও।
এখন না হয় ছোট্ট খুকু
একদিন বড় হবই হব,
দেখবে কেমন চুপটি করে
মনের ঘরে লুকিয়ে রব।
আমার জন্য দোয়া করো
বড় যেন হতে পারি,
নইলে বলো কেমন করে
বেড়াতে যাব সবার বাড়ী।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৬ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন