অংক আমার সারাজীবনের ভয়। ভূতকে যত ভয় পাই না অংককে তার চাইতে ও বেশি ভয় পাই। আমি কখন আহামরি কোন ছাত্র ছিলাম না। মোটামুটি গড় ৬০ করে মার্ক সব বিষয়ে থাকত। কিন্তু এই অংকে কখন ৩৩ এর বেশি পেতাম না। একটা ঘটনা আজ খুব মনে পরছে ক্লাস 4 এর ঘটনা। আমার বার্ষিক পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল এক হালি ডিমের দাম যদি ৮ টাকা হয় তাহলে ১ টা ডিমের দাম কত। আমার উত্তর ছিল ৫ টাকা!!! পরীক্ষার খাতা দেখে আম্মার মাইর আজ ও ভুলি নাই।
আজ অনেক দিন পর আমার ছাত্রের অংকের ভয় দেখে আমার ভয়ের কথা মনে পরে গেল। তাকে পড়াতে বসে লিখা ফেললাম নিচের ছড়াটা। আর আমার সেই ভয়ের উত্তরসূরিকে দেখিয়ে বললাম জীবনে আর যাই কর অংকে কখন ভয় পাবা না। কারণ অংক না পারলে জীবনের দাম অর্থহীন হয়ে যায় একসময়।।
"সরল নামক অংক মিলাতে,
চোখে দেখিছিলাম সর্ষে,
পাটিগনিতের হিসাব মিলাতে,
পারিনি তো শত বর্ষে।।
বীজগনিতের সূত্র গুলি,
ঢুকতো না মাথার কোণে,
ত্রিকোণমিতির সূত্র আরো,
ভয় ধরিয়েছিল আমার অবুঝ মনে।।
অংক যখন শিখেছিলাম,
তখন আমি বাচ্চা,
বুঝিনি কত পানি ভরলে,
পূর্ণ হত প্রেমের চৌবাচ্চা।।
এখন বেবাক বুঝতে পারি,
সময় যাওয়ার সাথে,
অংকবিহীন জীবন আমার,
পরিণত হয়েছে কাফনহীনা লাশে।।
আজ হাজার চেষ্টা করলেও,
এই বাদঁর উঠতে পারবে না,
আর কখনো তেল মাখানো বাঁশে"।।
আমার মত নিশ্চই অনেক আছেন যারা অংককে ভয় পাবার কারণে রিজাল্ট বাজে হয়। এবং নিজের পছন্দের সাবজেক্টে পড়ার সুযোগ হয়নি। যারা আমার মত তারা নিশ্চই তার উত্তরসূরিকে ঠিক এই কষ্টের ভাগিদার হতে দিবেন না। তাই অংককে বাচ্চারা ভয় পেলে মজায় মজায় শিখিয়ে দিন। বকা না দিয়ে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



