মেঘ কি আর বলবে কথা,
বলল না হয় তাতে কি?
আকাশের ঐ ঘন কালো মেঘের কথা,
শরতের ঐ ছন্নছাড়া সাদা মেঘের চলার কথা,
ঠোঁট ঘোরিয়ে সবাই বলে...
যেমন করে বলে সবাই,
কাক ফাটা ঐ রোদের কথা,
নিশি রাতে তারার ভিরে,
আধফালি ঐ চাঁদের কথা,
হরেক বাহার ফুলের মাঝে,
রঙ বেরং এর প্রজাপতির উড়ার কথা,
বৃষ্টি মুখর দিনে মনের গহীন কোণে,
বেজে উঠা রবি ঠাকুরের গানের কথা,
ঘুম পাড়ানি মায়ের মুখে,
কল্পলোকের পরীর কথা,
পঙ্খিরাজে উড়ার কথা,
সূর্য উঠা ভোরের কথা,
অন্ধকার রাতের কথা,
বিকেল দুপুর দিনের কথা।
এত কথার ভিড়ের মাঝে,
তোমার মনে আসছে শুধু,
মেঘ কি আজ বলবে কথা,
নাকি এটা শুধু আমার একটি কথার কথা।
শুনতে চাও কি মেঘের কথা,
ভালবাসার নানান কথা,
তোমার কথা আমার কথা,
নিবেদনের প্রথম কথা?
বন্ধ কর চোখটি তোমার,
দেখবে লজ্জ্বা ভেঙ্গে মেঘ করবে বলা,
তোমার সাথে তার মনের সব গোপন কথা।।
লিখাঃ ১৮।০৫।১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



