somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে সৈনিক কেন ভাব

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি না কেন তুমি ভাব,
হে সৈনিক..
আমি তোমাকে ঘৃণা করি।
যদিও আমরা একি কাতারে বন্দী,
তুমি, আমি।।

তুমি হত দরিদ্র,সেইরকম আমিও,
আমি উঠে এসেছি বিষাদের সিন্ধু থেকে,
যেমন করে এসেছ তুমিও,
তাহলে কোথা হতে শুনলে এমন কথা,
হে সৈনিক..
আমি তোমাকে ঘৃণা করি।।

তোমার এই ভাবনা আমাকে রক্তাক্ত করে,
এত সহজে ভুলে গেলে আমি কে।
যদি আমি তুমি হই,
তাহল সমান ভাবে আজ থেকে তুমি হচ্ছ আমি।।

অসীম সমুদ্রের অতলে ঝাপ দিয়ে,
আমি একটি কারণ খুঁজে পেলাম না
তোমাকে ঘৃণা করার।।

যদিও আমরা একি কাতার বন্দী,
তুমি, আমি।
আমি এখনো জানি না কেন তুমি ভাব,
হে সৈনিক..
আমি তোমাকে ঘৃণা করি।।

অতিসত্বর আমরা একে অপরকে দেখব,
কোন গোধূলি আধাঁরে আমি এবং তুমি,
হাতের মাঝে বন্দুক নিয়ে দাড়িয়ে থাকব রাস্তায়।
কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাব বিজয়ের মঞ্চে,
ভুলে যাব সকল ঘৃণা,
নিপিড়িত মানুষের মুখে চেয়ে।।

কিন্তু ততদিন আসা অবদি খুঁজে যাব,
কেন হে সৈনিক..
তুমি ভাব আমি তোমাকে ঘৃণা করি।।

--->আতিক...

চে কবিতা প্রেমি ছিলেন এটা সবাই জানি। তাকে হত্যা করারপর তার কাছ থেকে একটা সবুজ রং এর ডাইরী উদ্ধার করা হয়।যার মধ্যে লিখা ছিলো তার হাতে তার পছন্দের সকল কবিদের কবিতা। ২০০৭ সালে যখন প্রথম তার ডাইরীটা প্রকাশ পায় তখন তার ডাইরীতেনিজের হাতে লিখা তার পছন্দের কবিদের কবিতা সবার সম্মুখে আসে। আমি নেটে চে এর কালকেশন গুলির ইংরেজি অনুবাদ পড়েছিলাম। আজ তার জন্মদিনে তার পছন্দের একটি কবিতার ইংরেজি থেকে বাংলায় নিজের মত করে অনুবাদ করলাম।ঈষত্ পরিবর্তন করেছি ভাষা গত কারণে।।
আসল কবিতার

নাম-No sé Por Qué Piensas Tu.
লেখকের নাম-Nicolás Guillén..acuban poet
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×