somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু দয়া করে পড়ুন

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাহাত তুখর ছাত্র। পড়া লিখায় যেমন ভালো। ঠিক তেমনি খেলাধুলায়। স্কুল ও কলেজ টিমের ক্রিকেট দলের ক্যাপ্টিন ছিলো সে। তার হাতে ধরে তার কলেজ আন্তঃজেলা কলেজ র্টুনামেন্টে প্রথম স্থান দখল করে। সে এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে পাশ করেছিল। এইচ.এস.সি তেও সবাই ভেবেছিল সে A+ পাবে। কিন্তু বিধিভাম! অল্পের জন্য A+ মিস। বন্ধুদের সবার উচ্ছ্বাস দেখে যখন ভগ্ন হৃদয় নিয়ে বাসায় ফিরে...তখন আত্বীয়-স্বজনদেরকটাক্ষের তীর থেকে বাঁচার পথ তার কাছে একটাই ছিল। Quite করা! পৃথিবী থেকে...
জানতে চান রাহাতের জিপিএ কতছিলো?মাত্র-৪.৮০!

মিতু প্রচন্ড লক্ষী মেয়ে। মাকে প্রায় ঘরের কাজে সাহায্য করত। পড়ালিখায় অনেক ভালো ছিলো। কিন্তু এইচ.এস.সিতে রিজাল্টে ভালো না করায় তার মায়ের চোখে জল সহ্য করতে পারে নি। এই তরল পর্দাথটি সহ্য করার চাইতে তার কাছে মনে হয়েছে ফ্যানেরসাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়াঅনেক সহজ।
জানতে চান তার জিপিএ কত? মাত্র ৩.৯০!

আকলিমা বাবার প্রচন্ড আদরের মেয়ে। মা মারা যাবার পর তার বাবা তাকে কোলে পিঠেকরে মানুষ করেছেন। পরিবারের হাজার চাপ দেওয়া সত্ত্বেও আকলিমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। শুধু মাত্র আকলিমার মুখের দিকে চেয়ে। কিন্তু সেই আকলিমা এস.এস.সি তে অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিল। একবার ভাবতেও চাইলো না যে বাবা এত ত্যাগ স্বীকার করেছেন তার কাছে এই রিজাল্টমেয়ের জীবন থেকে ও বেশি গুরুত্বপূর্ণ কি না!!

নাসিম চঞ্চল একটি ছেলে। পাড়ায়,স্কুলে সবার প্রিয় সে। ইচ্ছা ছিলো বড় হয়ে সে পাইলট হবে। এই স্বর্প্নপূরণের পথে তার প্রথম ধাপ ছিলো এস.এস.সি পরীক্ষা। বন্ধুরা সবাই জানতো নাসিম A+ পাবে কিন্তু তা হয় নি। সে জানতে পারে বন্ধুর কাছে সে ফেইল করেছে! এই লজ্জ্বিত মুখ বাসার কাউকে দেখতে না পেরে ঘুমের ঔষধ খেয়ে সে মুক্তি খোঁজে নেয়। কিন্তু সে ফেইল করেনি। ৪.৫৬ পেয়ে সে এস.এস.সি পাশ করেছিল। বন্ধুর সামান্য রসিকতা তার জীবন কেড়ে নিলো!!

ইলমা শান্ত শিষ্ট একটি মেয়ে। একটু ইন্ট্রোর্ভাট। বন্ধু খুব একটা নেই বললেই চলে। পড়া লিখায় প্রচুর ভালোছিলো। কিন্তু হঠাত্ কেন যেনএস.এস.সি রিজাল্টের আগের রাতে সে আত্মহত্যা করে। মারা যাওয়ার পূর্বে একটা চিরকুটে লিখে যায়। সে জানে যে, সে ফেইল করবে তাই সে এই গ্লানি থেকে মুক্তি পেতে আত্মহত্যা করছে! কিন্তু বোকা মেয়েটা জানতে ও পারলো না সে এস.এস.সি তে A+ পেয়েছে...

রাশেদ জে.এস.সি পরীক্ষার্থীছিলো। পরীক্ষা খারাপ দিয়ে ফেইল করার ভয়ে সে ঘরে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে!!

গত পাচঁ বছরে একটা হিসাবে দেখা গেছে যে এস.এস.সি এবং এইচ.এস.সি মিলিয়ে অকৃতকার্যহয়ে, আশানুরূপ ফল না পেয়ে, বা অকৃতকার্য হবার ভয়ে প্রায় ১৭২০ জন ছাত্র-ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যাদের মধ্যে অনেকে প্রচুর ভালো শিক্ষার্থী ছিলো। এই মৃত্যু মিছিলে নতুন যুক্ত হয়েছে জে.এস.সির এক ছাত্র। সবচাইতে আশ্চর্যে বিষয় কি জানেন? গ্রেডিং সিস্টেম যখন ছিলো না মানে যখন ডিভিশন সিস্টেম ছিলো তখন ও ছাত্র-ছাত্রীরা আত্মহত্যা করেছে। কিন্তু তা ১০-১২ বছরের হিসাব ঘাটিয়ে স্বর্ব সাকুল্যে মাত্র ৫০০ এর কাছাকাছিও যাবে না!! তার মানে বলা যায় গ্রেডিং সিস্টেম অভিশাপ হিসাবে দেখা দিয়েছে আমাদের সমাজে!!

আমি এস.এস.সি তে গ্রেড পয়েন্ট পাই ৩.৫৬। ঠিক সেই সময়ে আমার বয়সী আমার আত্বীয়যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবার চাইতে আমার গ্রেড পয়েন্ট কম ছিলো। আমি ও যে মৃত্যুর কথা ভাবিনি তাকিন্তু না। ঐ বয়সটাই এমন। ঘুমের ঔষধ হাতে নিয়েও রেখে দিয়েছিলাম কারণ আমার বাবা-মা আমাকে নিয়ে অন্যরকম স্বপ্ন দেখেন বলে। তাদের স্বপ্ন পূরণের জন্য দিনরাত কষ্ট করে এইচএসসি তেভালো রিজাল্ট করি।।

জীবনটা একটা রেইসের ঘোড়ার মত। একবার এগুবে তো একবার পিছাবে । তাই বলে ঘোড়াটির রেইসে পার্টিসিপেশন করার বয়স শেষ হবার পূর্বে তাকে আস্তাবলে নিক্ষেপ করা উচিত নয়। বলা তো যায় না জীবনের কোন সন্ধিক্ষণে ঘোড়াটি তার সবচাইতে ভালো দৌড়টি দিয়ে দেয়!!
মৃত্যু সবকিছুর নির্ধারক হতে পারে না। আশা রাখি আমারফেন্ডলিস্টে যারা আছেন তারা তাদের আত্বীয়দের বুঝাবেন। ফেইল, পাশ, বেশি জিপিএ, কম জিপিএ পৃথিবীতে মূখ্য নয়। মূখ্য হচ্ছে মানুষ মত মানুষ হয়ে বেঁচে থাকতে পারা-টা!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×