somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কেফায়েত তামজীদ
নির্দিষ্ট কিছু নিয়ে লিখি না। ভূত-প্রেত থেকে শুরু করে বিষন্নতার কাব্য- সবই চলে আমার জগতে। আপনাকে সাদর আমন্ত্রণ।

তোমার গুপ্ত পৃথিবীতে

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরে নাও, তোমার একটা লুকানো পৃথিবী আছে। ও, শর্ত হল- তোমাকে ইন্ট্রোভার্ট হতে হবে। এক্সট্রোভার্টদের আবার লুকানো ব্যাপার-স্যাপার বলে কিছু থাকতে নেই।

তো যাই হোক, তোমার লুকানো পৃথিবীটায় কি থাকতে পারে? এর আগে জেনে নিই, এর স্বরূপটা কেমন হতে পারে। এটা হতে পারে স্রেফ একটা স্বপ্নের জগত, তোমার কল্পনার জাল বুনে তৈরি করা। মাঝেমধ্যে ঘুমের ঘোরে ‘র‍্যাপিড আই মুভমেন্ট’(RAM) স্টেজে আচমকা ধরা দেয়। এই ধরনের জগত অনেকটা আবছায়ার মত, গোধূলির ম্লান আলোতে দূরের আমগাছের নিচে জমে থাকা অন্ধকারের মত। চাইলেই যখন-তখন প্রবেশাধিকার নেই এই জগতে।

আবার আরেক ধরনের জগত আছে, যেটার অস্তিত্ব একটু বিতর্কিত। Many World Interpretation Theory অনুসারে একই সাথে অনেকগুলো জগত সমান্তরাল্ভাবে একই সময়ে অবস্থান করছে। মূলত টাইম ট্রাভেলের গ্র্যান্ডফাদার প্যারাডক্সের ব্যাখ্যা দিতেই এর উৎপত্তি। এর মানে হলো, টাইম ট্রাভেল করে তুমি হয়তো তোমার আকাঙ্ক্ষিত সময়ে ফিরতে পারবে, কিন্তু আকাঙ্খিত জগতে নয়। এখান থেকেই মাল্টিভার্স ধারণার উৎপত্তি।

তোমারও হয়তো এরকম কোনও জগত থাকতে পারে, ওয়েভফাংশন কলাপ্স করলে সেখানে তুমি প্রবেশ করতে পারো। কিংবা লুসিড ড্রিমের মাধ্যমেও একবার ঢুঁ মেরে আসতে পারো সেখানে। অনেকের চোখে এটা শুধুই হ্যালুসিনেশন, কিংবা আরেকটু ভদ্রভাবে বললে- ইল্যুশন। এই জগতটা আগের জগতের মত একেবারে ধরাছোঁয়ার বাইরে নয়। তবে তুমি যখন একই সাথে দুই সমান্তরাল জগতের বাসিন্দা, তখন তোমার কাজটা বেশ কঠিনই বটে। এই দুইটা জগতের কোনও ডাইমেনশন যদি একই বিন্দুতে ছেদ করে, তখন তুমি দুই জগতের বাস্তবতাকে গুলিয়ে ফেলতে পার। সেটাই হয়তো এই জগতের বুদ্ধিমান মানুষদের চোখে স্কিজোফ্রেনিয়া বলে পরিচিত।

তবে আমার এই ধরনের কোনও ভয় নেই, কারণ আমি প্রথম জগতের বাসিন্দা। বুদ্ধিমানদের চোখে নির্বোধ স্বপ্নবিলাসী। আমার জগতটা আহামরি কোনও কিছু নয়। তুমি যদি কখনও আমার জগতে প্রবেশ কর, ভাববে- একটা মানুষের কল্পনার সীমারেখা এত কম হয় কি করে। এহ, কিছুই তো নেই এখানে- ভ্রূ কুঁচকে ভাববে। আসলে আমার জগতে রূপকথার জগত থেকে তুলে আনা নান্দনিক কোনও অনুভূতি কিংবা স্বপ্ন নেই। স্বাভাবিক এই দুনিয়ার মতই নির্জীব মনে হবে তোমার কাছে। তোমাকে ওটা দেখতে হবে আমার চোখ দিয়ে, অনুভব করতে হবে আমার মনোজগত দিয়ে। তখনই এক আশ্চর্য চিন্তালোকে প্রবেশ করবে তুমি, হারিয়ে যাবে আনন্দ, অবিশ্বাস আর পরম শান্তির মোহনায়।

সেখানে তুমি খুঁজে পাবে আমার শৈশবের আমগাছটা, খুঁজে পাবে শেষ বিকেলে পুকুরপারের ঘাসে জমে থাকা একগাদা বিষণ্নতা। জীবনানন্দের হিজলের বনটাও আছে এর মধ্যে। আছে ‘হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে’ বেড়ানোর উদগ্র বাসনা। আছে রবীন্দ্রনাথের ‘আজি হতে শতবর্ষ পরের কোনও এক কবির কবিতা’ পড়ার নিমন্ত্রণ। আর আছে আমাদের সামনের উঠোনটা, যেখানে শিশিরমাখা ঘাস তার সমস্ত সবুজ নিয়ে পদদলনে মথিত করার জন্য আহবান করবে তোমাকে।

তবে এর মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত হল আমাদের পিছনের উঠোনটা, তবে শুধুই গোধূলিবেলার সময়টায়। জানো, আমি ঘুমের ঘোরে কতবার স্বপ্নে দেখেছি ওটা। সে-ও এসেছিল উঠোনটাতে একবার। এরকমই ছোট ছোট স্বপ্ন আর অনুভূতি নিয়ে আমার জগত, আমার স্মৃতিগুলো স্তূপ হয়ে আছে যেখানে। অনেক কিছুই বলে ফেলেছি। শুভ বিদায়। আর হ্যাঁ, তোমার স্বপ্নকল্পনার গহীনে যদি এমন কোনও জগত থাকে, সেটাকে নিছক ‘বিভ্রম’ বলে এড়িয়ে না গিয়ে একটু উঁকি দিয়ে আসতে ভুল করো না যেন।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×