জ্যোৎস্নাজ্বরে পোড়ে না মন- কামোষ্ণ পূর্ণিমায় এখন আর আসেনা প্লাবন চাঁদে। ইকোনোমিক্যাল ইঁদুর ফাঁদে ধরা পড়ে গ্যাছে ইনসলভেন্ট জীবন; দৃষ্টি থেকে দূরে... দূরে সরে গ্যাছে স্বাদের আকাশ আহা! ক্রমশ রেটিনায় সংক্রমিত হচ্ছে নগর নটীর নগ্ন নৃত্যের উন্মাদনা- আর নিয়ন অন্ধকারে নিয়ত কাম ও ঘামের সুখদ মিকচারে ডুবে যাচ্ছে চাঁদের অমীমাংসিত শরীর।
জ্যোৎস্নাজ্বরে পোড়ে না মন- আমার রক্তের ভেতর রক্তে লাগেনা এখন চাঁদের উত্তাপ। আর তাই- আমার সকল রাত্রী-পাপ গহন কোন অমাবশ্যার দেয়ালে লিখে রেখে চুপচাপ চলেছি ছুটে সময়ের বিপরীতে। আজ আর কোন দাবী নেই- অধিক মুনাফা-সন্ধানী কোন রিয়েল এস্টেট কোম্পানি বিনামূল্যে অধিগ্রহণ করে নিক পৃথিবীর চাঁদ কিংবা চাঁদের পৃথিবী- ক্ষতি নেই তাতে।
আলোচিত ব্লগ
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।