আমাদের সমাজে ঈশ্বর এক বহুল ব্যবহৃত প্রত্যয়। ছোটবেলায় পারিবারিক ধোলাইখানা থেকে আমাদের মস্তিষ্কের নিউরনে বিশ্বাসের সুতোয় যে অযাচিত প্রত্যয়টি সুক্ষ্মভাবে গেঁথে দেয়া হয়, তা হল ঈশ্বর; বড়বেলায় এসেও আমরা অনেকেই এই পৈত্রিক বিশ্বাসের পিঞ্জর ভেঙে বেরিয়ে এসে সাদা চোখে ঈশ্বর প্রত্যয়টির সত্য-অসত্য নিরূপণে ব্যর্থ হই। আমাদেরকে শেখানো হয়__ ঈশ্বর সর্বশক্তিমান এক অতিপ্রাকৃত সত্ত্বা; যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সমস্ত সৃষ্টিতে বিরাজমান, অথচ তিনি অদৃশ্য! ঈশ্বর সম্পর্কিত এমন মুখরোচক উক্তি সাত আসমান থেকে থপাস করে ভূপাতিত হয়নি। কালান্তরে নবী-রাসুল-অবতারের লেবাসের পকেট থেকে বেরিয়ে এসেছে ঈশ্বর সম্পর্কিত এতোসব আগডুম-বাগডুম। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি__ ঈশ্বর যদি থেকেও থাকেন, তবে তিনি মানুষের কাছ থেকে নিজের অস্তিত্বকে আড়াল করবেন কেন? তিনি কি মানুষকে ভয় পান, নাকি লজ্জা পান? নিজের অস্তিত্ব প্রচারে-প্রসারে কেন তার (নবী-রাসুল-অবতারের মত) কেরানির প্রয়োজন হবে? কেনইবা যুদ্ধ-রক্তপাত? নিজের অস্তিত্ব প্রচার-প্রসারে যদি ঈশ্বরকে পরনির্ভরশীল হতে হয়, তবে তিনি সর্বশক্তিমান হলেন কিভাবে? এবার একটু সহজভাবে ভাবতে পারেন__ ঈশ্বরের অস্তিত্ব প্রচার-প্রসারের যাবতিয় কর্মকাণ্ড কেন মান্দাতার আমলে সমাপ্ত হবে? একবিংশ শতাব্দির এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ঈশ্বরের নবী-রাসুল-অবতাররা সব গেল কই? এ যুগের মানুষদের কি হেদায়াতের/পথ প্রদর্শনের প্রয়োজন নেই? কেন নেই? ঈশ্বর কিংবা তার কেরানিদের কেরামতি-কুদরতির দিন কি ফুরায়েছে তবে?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।