পুঁথিপাঠের প্রস্তাবনা
০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারপর বসন্ত, যাবে? ঘর না থাকার একটি শিল্পানুকূল ভাবালুতা আছে, চতুর্মাত্রিক বায়স্কোপের দরোজা পেরুলেই সিঁড়িগুলো কেবল আকাশপ্রবণ। সামগ্রিক নিমগ্নতাকে চৈত্রের রোদে শুকিয়ে পাঁজরবন্ধী করা গেলে ভোলগা তীরবর্তী বোশেখের অগ্রিম ব্যয়সংকোচন নীতি আমলে নিয়ে অতি দীর্ঘ পাললিক পরিব্রাজন অসম্ভব কিছু তো নয়। আমরা পারবো, বিশ্বব্যাংকের মলাটে এ মৌসুমে কৃষ্ণচূড়ার বাজেটেও পর্যাপ্ত শুল্কমুক্ত ভর্তুকির আশ্বাস পাওয়া গ্যাছে হরপ্পার চাঁদে প্রত্নতান্ত্রিক সেতু নির্মাণে। মার্কিন ড্রোনের সাথে আপোষ করে নিলে নো-ম্যান্স ল্যান্ডের প্রাগৈতিহাসিক কাঁটাতার থাকে না আর। পাখিদের পাসপোর্টে পৃথিবীর প্রচুর ফুলে-ফলে সাম্রাজ্যবাদী আগ্রাসনে জাতিসঙ্গও তর্জনী দেখাবে না, এমন গ্যারান্টি ছিল দাতাগোষ্ঠী কোকিলদের। অতএব, এই শিল্পানুকূল ভাবালুতার প্রসবকালীন যাবতীয় যন্ত্রণাকে আপাতত কটকটি-অলার কাছে কেজি দরে বিক্রি করে খুচরো সঞ্চয়টুকুও আঁচলের খুটে নাও।
কাঁধ-ব্যাগে বাস্তুভিটাসহ আমি রেডি, যাবে তো?
৩১/০৩/২০১৩ইং
বেলকম, সাউথ আফ্রিকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন