somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের উদ্দেশ্য এবং আমার ভাবনা

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মের উদ্দেশ্য কি?

যুগে যুগে ধর্ম এসেছে মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য। যখন মানুষ প্রথম আগুন আবিস্কার করল, এর আশ্চর্য ক্ষমতা দেখে মানুষ আগুনকেই পূজা করা শুরু করল। তারপর সূর্যের ক্ষমতা দেখে সূর্যকে ঈশ্বর ভাবা শুরু করল। এভাবে কালে কালে প্রকৃতির বিভিন্ন উপকরণকে মানুষ স্রষ্টা বানিয়ে তাদের আরাধনা করত।

কালের বিবর্তনে একজন একজন করে ঈশ্বরের বার্তাবাহক দাবি করা শুরু করল। ঈসা নবী, মুসা নবী থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত। সবার দাবী ঈশ্বর তাদের পাঠিয়েছেন মানুষদের ঠিক রাস্তায় পরিচালনা করার জন্য। তাদের অনুগামী বাড়তে লাগল। কোন এক অদৃশ্য ফেরেস্তা এসে নাকি তাদের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিত। এবং মানুষ তাই বিশ্বাস করতে আরম্ভ করল। যারা বিশ্বাস করল না তারা হয়ে গেল কাফির-মুরতাদ।

আমি ভাবতে পারিনা ঈশ্বরের এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন পোস্টম্যানের দরকার হয়।

আমাদের নাকি পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যেই পরীক্ষার প্রশ্নপত্র ঈশ্বর জানেন, যেই পরীক্ষার উত্তরও তিনি জানেন, পরীক্ষার ফলাফল কি হবে, তাও তিনি জানেন। তবে এই পরীক্ষার কারন কি আমি জানিনা। আমাদের নাকি বুদ্ধিমত্তা দিয়ে পাঠানো হয়েছে ভাল মন্দ যাচাই করার ক্ষমতা দিয়ে।

আমরা যদি আমাদের বুদ্ধিমত্তা দিয়েই আমরা ভাল মন্দ বিচার করি, তাহলে এখানে স্রষ্টার ক্রেডিট কোথায়?

প্রায়ই শুনি, যারা ধর্মের নামে খুন ধর্ষণ করে চলেছে, এতে করে ধর্মের দোষ কোথায়? ধর্মীয় মৌলবাদীদের কুকর্মে মোডারেট মুসলিমরা ধর্মের দোষ দিতে রাজি নয়।

প্রথমে বুঝতে হবে ধর্মীয় মৌলবাদ কি? যারা ধর্মের প্রতিটা অক্ষর মেনে চলে, ধর্মের মূল নিয়মগুলি মানার চেষ্টা করে, ধর্মের অনুশাসন সমাজে প্রয়োগ করে।

কিন্তু মোডারেট মুসলমানরা, যারা নিজেরাই ধর্ম ঠিকভাবে পালন করেনা, জীবনে কুরআন হাদিস পড়েনাই, নাম মাত্র মুসলমান, তারাই ধর্ম পালনকারীদের মুসলমান বলে দাবী করেনা, বলে এরা মুসলমান নামের সন্ত্রাসী। অত্যন্ত হাস্যকর, তাই নয় কি?

ইসলাম ধর্মে,
যারা মুহম্মদকে কটুক্তি করবে তাদের জন্য মৃত্যুদণ্ড।
যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের জন্য মৃত্যুদণ্ড।
যারা গান বাজনার চর্চা করবে তাদের জন্য মৃত্যুদণ্ড।
যারা হোমোসেক্সুয়াল/ সমকামী তাদের জন্য মৃত্যুদণ্ড।

এত কুরআন হাদিসের রেফারেন্স থাকা সত্ত্বেও মুসলমানরা তা মানতে নারাজ। হাদিসের রেফারেন্স দিলেই ওইটা ভুয়া হাদিস, কুরআনের রেফারেন্স দিলেই ওইটার নিজের বানানো তাফসির অথবা ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়।

কিন্তু কুরানে পৃথিবী উটপাখির ডিমের মত বলা হলেও, মুসলমানরা পৃথিবী গোল বানিয়েই ছাড়ে।

আমি একাদশ শতাব্দীর মানুষ, আমি যুক্তি এবং বিজ্ঞানে বিশ্বাস করি। আদিম যুগের মত প্রকৃতির আশ্চর্য ক্ষমতা দেখেই হাঁটু গেড়ে প্রার্থনা করার সময় এখন আর নেই।

একটাই জীবন, এটাকে উপভোগ করে যাওয়াই আমার মূল লক্ষ্য। কোন অদৃশ্য ঈশ্বরের হাতের পুতুল নই যে আমি পায়খানা করতে গেলেও দোয়া পড়তে হবে, কোন পা আগে ফেলব তা নিয়ে ভাবতে হবে। একটি বই আমার জীবন নিয়ন্ত্রন করতে পারেনা।

আমরা সভ্য হয়েছি, বিজ্ঞানের চরম উৎকর্ষের দিকে এগিয়ে চলেছি। ১৪০০ বছরের পুরাতন কোন জঞ্জালকে আঁকড়ে ধরে রাখার কোন মানেই হয় না।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×