somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কামিকাজি
আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

আমি কুরবানী সমর্থন করি না, কখনই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কুরবানী সাপোর্ট করি না।

সারা বছর গরিবকে লাথি মারা ভদ্রলোকরা যখন মাংসের তিন ভাগের এক ভাগ গরিব দুঃখীদের দিয়ে এক বেলা মাংস খাইয়ে জুতা দান করে কুরবানীকে হালাল করতে আগ্রহী তাদের সাথে যুক্তিতে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নহে।

আমি মৌসুমী ''জীবপ্রেমী'' নই। আমিও প্রতিনিয়ত প্রানীর মাংসে কামড় বসাই। আমি সালাদ খাবার নামে উদ্ভিদ হত্যা করি। আমিও নিঃশ্বাসের সাথে কোটি কোটি ব্যাক্টেরিয়া হত্যা করি। কিন্তু একদিনে কোন অদৃশ্য ঈশ্বরের পুন্য লাভের আশায় সারা বিশ্বে কোটি কোটি প্রানী হত্যা সমর্থন করিনা। আল্লাহ নাকি বলেছে নিজের সবচেয়ে প্রিয় জিনিষ কুরবানি করতে। মুসলমানরা কয়জন তাদের প্রিয় আইফোন অথবা ল্যাপটপ বিক্রি করে গরিব দুঃখীদের দান করেছে? ঈদের আগের দিন হাট থেকে কিনে আনা পশু কিভাবে সবচেয়ে প্রিয় হয় আমার ক্ষুদ্র মস্তিস্ক ধারন করতে অক্ষম। যদি গরিবদের সাহায্য করতে মন এতই উতলা থাকে যারা কুরবানী দিয়েছে তারা কয়জন জাকাত আদায় করেছে? ঈদের আগে নির্ধারিত ফেতরা অথবা প্রানীর চামড়া দান করে দিয়েই কর্তব্য শেষ?

বিবিসির সুত্রমতে শুধু বাংলাদেশে এবার ১ মিলিয়ন গরু জবাই হয়েছে। ঈদের দিন বৃষ্টি হওয়ায় রক্ত বৃষ্টির পানিতে মিশে জলাবদ্ধতার কারনে রক্ত নদীতে পরিনত হয়েছে। যখন এই ছবিগুলি সারাবিশ্বে ছড়িয়ে পরল তখন সারা বিশ্ব কুরবানীর ভয়াবহতা ও প্রানীহত্যার এই বর্বর উৎসব সম্পর্কে সচেতন হল। যেখানে উন্নত দেশগুলি খাদ্যশৃঙ্খল বজায় রাখতে কৃত্তিম আমিষ তৈরির চেষ্টা চালাচ্ছে সেখানে এইরকম নির্বিচারে পশুহত্যা বিশ্বকে থমকে দিয়েছে। এই সব ছবি শেয়ার করেছে তারা নাকি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

ধার্মিকদের মতে যেখানে ধর্মের কাছে মানবতা, দেশপ্রেম, সংস্কৃতির কোন মুল্য নেই, সেখানে জীবের অধিকার, প্রকৃতির ব্যালেন্স নিয়ে কথা বলা উলু বনে মুক্তো ছড়ানো মাত্র। ধর্মগ্রন্থে বলাই আছে , প্রানী উদ্ভিদ সব নাকি মানুষের সেবার জন্য তৈরী করা হয়েছে। কিসের পরিবেশ, আর কিসের প্রকৃতি। জান্নাতের ৭২ হুর ইজ ওয়েটিং। সুতরাং দে জবাই, আল্লাহু আকবর।

ভাইসব, ঢাকার ''রক্ত নদী'' র ছবি শেয়ার করলেই ''নাস্তিক'' ট্যাগ খেয়ে যাবেন। ফটোশপ কৈরা রক্ত পানি যারা ঘোলা বানাচ্ছে তাদের কমেন্টে রক্ত পানির ভিডিও দিলেও ''নাস্তিক'' খেতাব পাবেন।

সুতরাং খুব খিয়াল কৈরা।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৩
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×