somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মপরিচয় : Self Identity !

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




"আমার হাসবেন্ডকে আমি ভালোবাসি। সে ই তো আমার identity। তাঁর পরিচয়ই তো আমার পরিচয় "।


এই বাক্যগুলো মেয়েরা খুব গর্বিত হয়ে বলতে থাকে। যেনো বিয়ের আগে মেয়েটা কোনো identity ছাড়া, কোনো পরিচয় ছাড়াই বড় হয়েছে। শুধু তাই না। বিয়ের পরে আপনি হাসবেন্ডের নামের শেষের অংশটিও নিজের নামের সাথে জুড়ে দিয়ে প্রমাণ করেন যে, হাসবেন্ডকে আপনি অনেক সম্মান করেন, তাকে খুব ভালোবাসেন…. তাই তো ! আর এটা দেখে আপনার হাসবেন্ডও বেশ গর্ব অনুভব করে, আর ভাবে- আমার স্ত্রী আমাকে কতো priority দিচ্ছে !

সত্যি বলতে, আপনি যতোটা মুর্খ, আপনার হাসবেন্ড বেচারা আপনার চেয়েও বড় মুর্খ, আহাম্মক। আমাকে মাফ করবেন, এইসব অভদ্র শব্দ ইউজ করছি বলে। কিন্তু কোনো উপায় নেই যে ! আপনাদের দুজনার বুদ্ধির বর্তমান অবস্থা এতটাই করুণ, এতটাই নিম্নস্তরের - এসব slang ইউজ না করে পারছি না।

আপনি একজন পুরুষ অথবা নারী যেই হন, একটা প্রশ্নের উত্তর দিন। আপনার নামের শেষে আপনার বাবার নামের শেষের অংশটি কেন জুড়ে দেয়া হয়েছে? কারণ আপনি যে Genetically তারই ঔরসজাত সন্তান, সেটার সামাজিক স্বীকৃতি দেয়া হয় এই নাম জুড়ে দেয়ার মাধ্যমে। অথচ আপনি কিনা চাচ্ছেন, বিয়ের পরে আপনার স্ত্রীর নামের শেষে আপনার নামটা জুড়ে দেয়া হোক। এর অর্থটা তবে কী দাঁড়ায়? বাকীটা আপনিই বুঝে নিন, আমি আর বলতে চাই না। এত নিকৃষ্ট বাক্য লেখার রুচি আমার নেই।

এখন বলুন, আপনাকে মুর্খ ও আহাম্মক ছাড়া কী বলা উচিৎ? আপনি যদি একজন Religious Person হন, তবে তো এই বিষয়টি আপনার আরো বেশি ঘৃণা করা উচিৎ। কারণ ইসলামে স্ত্রীর নামের শেষে হাসবেন্ডের নাম জুড়ে দেয়া সম্পূর্ণ হারাম। আপনি চাইলে কোনো ভালো Islamic Scholar এর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন।

আচ্ছা আপনি এটা বলুন তো….যতো নবী-রাসূল, সাহাবীরা ছিলেন– তাদের জীবনীতে এমন কোনো নজীর আছে কিনা, যেখানে তাদের স্ত্রীদের নামের শেষে তাদের নাম জুড়ে দেয়া হয়েছে? শুধু ইসলাম ধর্মে নয়, অন্য যেকোনো ধর্মের বিশুদ্ধ ইতিহাস ঘাটলে এমন কোনো প্রমাণ পাওয়া যাবেনা, যেখানে সেই সকল অবতার - মনীষীদের নাম তাদের স্ত্রীদের নামের সাথে জুড়ে দেয়া হয়েছে।


অথচ কীভাবে সুখী দম্পতি হতে হয়, দুজনের প্রতি কীভাবে সম্মান প্রদর্শণ করতে হয়, কীভাবে বিশুদ্ধভাবে ভালোবাসতে হয়…. এই সব বিষয় নিশ্চয়ই সেই সকল মনীষীদের থেকে আমি, আপনি এবং বর্তমানের আমরা বেশি জানি না। তাদের মধ্যে তো এই ধরণের অন্ধ কনসেপ্ট ছিলো না যে, স্ত্রীর কাছে প্রায়োরিটি পাওয়ার প্রমাণ হলো তাঁর নামের শেষের অংশটি কেটে হাসবেন্ডের নামটা Add করে দিতে হবে।

আপনি যদি একজন মেয়ে হন, তবে আপনাকেই বলছি…. আপনার নাম হলো আপনার পরিচয়। এই পৃথিবীতে প্রতিটা মানুষের দুটো identity থাকে। একটা হলো - তাঁর জন্মগত identity, অন্যটা হলো সেই identity, যেটা সে নিজেই নিজের জন্য তৈরি করে নিতে পারে। আপনি তো 2nd identity তৈরি করতে পারলেন না। ছিলো কেবল জন্মগত identity, সেটাও ছেটে ফেলে আবার হাসবেন্ডের নাম জুড়ে দিয়ে নিজের জন্মের ইতিহাসটাই চেইঞ্জ করে দিলেন। আপনার এত উচ্চ লেভেলের বুদ্ধি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×