
"রুটিচোর" ও বিশ্বের টপলেভেল "সাইবার হ্যাকার", দুজনার মধ্যে বসে তো আছে সেই একইরকমের একটা মানুষ..... সেটা হলো "চোর"।
এখন মেধা, শিক্ষা ও ব্যক্তিত্বের ভিত্তিতে সাইবার হ্যাকার অনেক উপরে আছে বলে আপনার কাছে রুটিচোরের থেকে সাইবার হ্যাকার যদি খুব "বিশেষ" কেউ হয়ে যায়..... এর মানে, আপনার মধ্যে ভীষণ অজ্ঞতা কাজ করছে !!
ঠিক তেমনি..... এই সেইম অজ্ঞতা নিয়েই কিছু বিষয়, ঘটনা বা মানুষকে আপনার জীবনে খুব "বিশেষ" বানিয়ে রাখেন; অথচ তাঁরা মোটেই কোনো "বিশেষত্ব" পাওয়ার যোগ্য না। তবে সুখকর ব্যপার হলো, সময়ের সাথে আপনার অজ্ঞতা কাটে। আপনার সত্ত্বা যেনো এক সদ্য ফুলের কুঁড়ির মতো প্রস্ফুটিত হয়ে ওঠে। আরো স্বচ্ছ দৃষ্টি নিয়ে আপনি নতুন করে পথ চলতে শিখে যান।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



