somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত দুইটার ব্লগিয় সংবাদ (গরম গরম খবর)

০৭ ই আগস্ট, ২০১০ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন হাদিস আবিষ্কার
আজ সামু ব্লগে ঘটে গেল শতাব্দির যুগান্তকারি আবিষ্কারের ঘটনা। ব্লগার তৌফিকুর রহমান আবিষ্কার করলেন সম্পূর্ণ নতুন আনকোরা একটি হাদিস। তার এই হাদিস অনুসারে হযরত মোহাম্মদ (স) প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করতে বলেছেন, এবং কাউকে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দিতে বারণ করেছেন। ওনার এই আবিষ্কারের ফলে সারা বিশ্বে মুসলমানদের নিয়ে অসহনশিলতার বদনামের অবসান ঘটল। এ আবিস্কারের খবরে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, "এ আবিস্কারের ফলে সারা বিশ্বে মুসলিমদের নিয়ে জমে থাকা অবিশ্বাস দূর হবে। তালেবানদের পক্ষে জিহাদ চালানোর এখন আর কোন যুক্তি রইলো না। আফগানিস্তানের ক্রুসেডে জয় আমাদেরি হবে"।
তবে, যেই প্রাচিন বই থেকে এই আবিস্কার করেছেন তৌফিকুর সেই "ইস্কুলের ইসলাম শিক্ষা" নামক বইটির গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের কয়েকজন আলেম। বাংলাদেশের বিরোধী দলিয় নেত্রী বেগম খালেদা জিয়া ভারতিয় আলমদের দাবি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের হাদিস বিজ্ঞানকে দাবিয়ে রাখতে এ ভারতিয় আগ্রাসন, বাকশালী ষড়যন্ত্র"।


খিলাফত আসা পর্যন্ত অপেক্ষা করুন - এক্স

এদিকে হিযবুত তাহরিরএর বির যোদ্ধা, খেলাফতের অদম্য কান্ডারি ব্লগার এক্স সবাইকে খেলাফত আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। প্রতিদিনের মতো তিনি আবারো বলেন, যে কোন সমস্যার একমাত্র সমাধান "খেলাফত"। তাই এখন যত সমস্যা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করাই বৃথা। আপনারা ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। খেলাফত আসছে।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে এক্স খেলাফত শব্দটা যতবার উচ্চারণ করেন আল্লাহ এবং রাসুলএর নামও ততবার মুখে নেন না। তার এই খেলাফতি জিকিরে অচিরেই দুনিয়ায় খেলাফতি রাজ্য কায়েম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


খারাপ কাজের ঘটনা চেপে রাখলেই দুনিয়ায় আর কোন খারাপ কাজ হবে না

গৌতম বুদ্ধের পর এই প্রথম জগতে চির শান্তির পথ বাতলে দিয়ে আমোঘ মুক্তির বাণি দিলেন এক নতুন মহামানব। তিনি বুদ্ধ নন, তিনি বুদ্ধু। তিনি বললেন, “জগতে সুখি হওয়ার একটাই উপায়। জগতের যা কিছু পাপ, ময়লা, অপরাধ আর খারাপ কিছু ঘটে সেসব আমাদের চেপে রাখা উচিত, প্রকাশ করা উচিত না। মানুষ যখন কোন খারাপ ঘটনার কথা জানতে পারবেনা তখন এ জগতে খারাপ বলেও কিছু থাকবেনা”। তিনি আরো বলেন, যে ব্যাক্তি কোন খারাপ ঘটনা কে লুকিয়ে রাখেনা বরং জনসম্মখে প্রকাশ করে সেই ব্যাক্তি আরো বড় খারাপ কাজ করে”।



সোনা ব্লগে অনেক যায়গা


দলে দলে সামু ব্লগ ত্যাগ করা ছাগু ব্লগারদের সূত্রে জানা গেছে “সোনা ব্লগে অনেক যায়গা”। সামু ব্লগে ছাগু বিরোধী ফাইটারদের দাবড়ানিতে তারা আরাম করে লাদি ছাড়ার মত কোন যায়গা পায় না। কিন্তু সোনা ব্লগে অনেক ফাকা যায়গা থাকায় সেখানে মনের মতো লাদানো যাচ্ছে।


ক্যারিক্যাচালএর মহা আবিস্কার
এদিকে জগদিশ চন্দ্র বসুর “গাছের প্রাণ আছে আবিস্কার”এর মতই এক মহা বৈজ্ঞানিক সত্য আবিস্কার করলেন আরেক বাঙালি বিজ্ঞানী। বাঙলার এই সুসন্তানের নাম “ক্যারিক্যাচাল”। মানব দেহ এবং নাস্তিকদের নিয়ে দীর্ঘ গবেষনার ফলাফল প্রকাশ করেন তিনি আজ রাতে। পুরুষের বীর্জে আত্মার অবস্থান নির্ণয়ের জন্য গবেষনা করতে গিয়ে তিনি শুধু শুক্রানুতে আত্মার ডিএনএই খুঁজে পান নি বরং একি সাথে করে ফেলেছেন এক অসামান্য অপ্রাত্যাশিত আবিস্কার। তিনি আবিস্কার করেন, নাস্তিকদের জন্ম যে শুক্রানু থেকে হয় সেই শুক্রানু গুলোতে আত্মার ডিএনএ অনুপস্থিত থাকে। ফলে আত্মা ছাড়াই নাস্তিকদের জন্ম হয়। তার এ আবিস্কারে নাস্তিকদের নাস্তিকতার কারণ এতদিনে জানা গেলো।
বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন, এ অসামান্য আবিস্কারের জন্য ক্যারিক্যাচাল অচিরেই প্রথম বাংলাদেশি বিজ্ঞানী হিসাবে নোবেল জিততে যাচ্ছেন।

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১০ রাত ২:১৬
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×