somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মাঈশা" (অণুগল্প)

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইশা এক দৃষ্টিতে জানালা দিয়ে মাঠে পাড়ার ছেলেদের খেলা দেখছে।বাহ্যিক দৃষ্টিতে খেলা দেখার মধ্যে থাকলেও তার মনোদৃষ্টি মাঠে বসে থাকা একজনকে খুঁজছে।হ্যাঁ,ছেলেটা আজও মাঠের ঐ কোণাটায় বসে বসে তার কাজ করে যাচ্ছে।মাইশা জানে না ছেলেটা কি করছে।কৌতুহল হয় তার।মাঠে সবাই খেলছে অথচ ছেলেটা খেলছে না।প্রতিদিন একটা ক্যানভাস নিয়ে আসে।মাঝে মাঝে চোখ তুলে তাকায়।কিছু একটা দেখে আবার ক্যানভাসে চোখ রাখে।

ইনেশ একটা ছবি আঁকছে।মাঠে ছেলেদের খেলার সাথে বিশেষ কিছু একটা আঁকছে।ইনেশ খেয়াল করল মাঠের অপর পাশের বিল্ডিংয়ের দুই তালায় একটা মেয়ে প্রতিদিনের মতো জানালায় দাঁড়িয়ে আছে।মেয়েটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না।মেয়েটা বোধহয় তাকে দেখছ,মনে ভাবে ইনেশ।ইনেশ ঠিক করলো মেয়টাকেও ফুটিয়ে তুলবে ছবির মাঝে।পেন্সিল দিয়ে স্কেচ করতে লাগলো।

আজ মাইশার কলেজে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন।মাইশা আজ বেশ সুন্দর করে সেজে এসেছে।কালো পাড়ে নীল শাড়িতে বেশ লাগছে তাকে।হল রুমে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।মাইশা হলরুমে গিয়ে ছবি দেখতে থাকে।হটাত্‍ তার একটা ছবিতে চোখ আটকে যায়।ছবির মেয়েটা হুবহু তায় মতন।সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাইশা আজকে যে সাজে এসেছে ছবিটাতে ঠিক তাই আছে।মাইশা অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে।ছবির টাইটেলটা দেয়া হয়েছে "কল্পকন্যা"।মাইশা ভাবে হয়তো সেই ছেলেটা এই ছবি একেছে।হলরুমে খুঁজতে থাকে ছেলেটিকে।

ইনেশ আজ বেশ আনন্দিত।তার এতো দিনের স্বপ্ন সত্যি হয়েছে।সে আঁকতে পেরেছে এক অদৃশ্য কন্যাকে যাকে সে কোনদিন দেখেনি।ছবিটা তার কাছেও বেশ ভালো লাগছে।অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তার মনে।হটাত তার চোখের দৃষ্টি আটকে গেলো একটা মেয়ের দিকে।মেয়েটা হুবহু দেখতে তার আকা ছবির মত।ইনেশ অবাক হয়ে একবার ছবির দিকে আরেকবার মেয়েটার দিকে তাকাচ্ছে।বিশ্বাসই হচ্ছে না ইনেশের কাছে যে এটা কিভাবে সম্ভব।

মাইশা এদিক ওদিক তাকাচ্ছে।ছেলেটাকে কোথাও দেখা যাচ্ছে না।মাইশা ঘুণাক্ষরেও জানতে পারছে না ছবির মালিক তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×