somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা মানে কি?

১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাড়িতে কিছু মুরগির মধ্যে অন্যতম একটি বুড়ানি মুরগি আছে। এখন আছে বললে ভুল হবে। কারণ, কালকে রাত ১২ টার কিছুক্ষণ আগে সেই মুরগিটাকে বনবিড়াল (উত্তরবঙ্গে এই প্রাণিটি গাড়োয়া বা বাগাশাইল্লা হিসেবে পরিচিত) ধরে নিয়ে গেছে। এতে অবশ্য আমাদের কোনো দোষ নাই। কেননা, ওই মুরগিটা আমাদের অবাধ্য। সন্ধা লাগলে বাড়ির অন্যান্য মুরগিগুলো খোয়াড়া বা খাঁচায় গিয়ে ওঠে। কিন্তু এই কমবক্তি মুরগি গাছে-ছাদে ও শিমের জাঙলাতে থাকে। কমবক্তি মানে অভাগিনী মুরগি।
.
এই কমবক্তি মুরগিকে প্রতিদিন ধরে ধরে খোয়াড়ায় ঢুকাই! কিন্তু উহুঁ, তার অভ্যাসের কোনো পরিবর্তন হয় না। সে স্বাধীনতা চায়। খাঁচায় বন্ধি হয়ে অন্ধকার কক্ষে তার ঘুম ধরে না। তাছাড়াও খাঁচায় আরো অন্যসব মুরগি থাকে। সেসব মুরগি হাগা-হাগি করে- গন্ধের ব্যাপার আছে না? তাই জন্য খাঁচা তার পছন্দ নয়। বলতে গেলে অন্যরকম রোমান্টিক ধাঁচের মুরগি। রাতের অন্ধকারে গাছের ডালে বসে চন্দ্রের তীব্র আবছা আলোতে জোছনা না দেখলে তার ঘুমই ধরে না। মাঝে মধ্যে ঝির-ঝির হালকা হাওয়া এবং প্রস্ফুটিত কেতকী কাননে নবকুসুমিতা ও বকুলের সুগন্ধি ব্যতীত তার ভালোই লাগে না। আহা, এক অন্যরকম কল্পনাবিলাসী মুরগি।
.
ওই মুরগিটাকে কেন কমবক্তি বা অভাগিনী বললাম, জানেন? কিছুদিন আগে সে মাত্র হাতেগণা কিছু ডিম পেরেছে। এবং সেই ডিমগুলো নিয়েই উষুমে বসলো। নির্দিষ্ট সময় পার হবার পর বাচ্চা ফুটলো। কিন্তু দুর্ভাগ্যবশত এই বাচ্চাগুলোকেও ওঁন্দা বিলাই খেয়ে ফেললো। বাচ্চাগুলো বিড়ালের পেটে যাবার পর আবার পূর্বের অভ্যাসে সে ফিরে গেলো। ওই যে বললাম-না, গাছের ডালে অথবা শিমের জাঙালাতে না থাকলে তার ঘুমেই ধরে না। কিন্তু কে জানতো? তার এই স্বাধীনতা ও অতিরিক্ত বিলাসিতাই আজ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে! তাকে জীবন্ত অবস্থায় এক বন্য বিড়াল ধরে নিয়ে যেয়ে তার গোস্ত-কলিজা ছিড়ে ছিড়ে খাবে!
.
বিশ্বাস করুন ভাই-বোনেরা, এই কমবক্তি অবাধ্য মুরগির জন্য আমি একটুও আপসোস করিনি। তবে আমার ছেলে একটু আপসোস করেছে। কারণ, দেশি মুরগির গোস্ত তার খুব প্রিয়। মুরগিটা বাগাশাইল্লা বা বনবিড়ালের পেটে যাবে, এটা সে মেনেই নিতে পারছে না।
.
এটা নিছক কোনো গল্প নয়; বরং আমাদের বাড়ির মুরগিটির জীবনী। এখান থেকে অনেক কিছু শেখার আছে। মালিকের অবাধ্য হবার কারণে মুরগির জীবনে নেমে আসলো দূর্বিসহ! তাকে বাগাশাইল্লা খেয়ে ফেললো। কিন্তু কেন? সে তো স্বাধীন জীবন চেয়েছিল। এটাই কি তার অপরাধ? হ্যাঁ, অপরাধ! কারণ, সে মালিকের অবাধ্য।
আমরা আল্লাহর জমিনে চলাফেরা করি, অথচ তার অবাধ্য হয়ে চলি! তিনি আমাদেরকে যেসব বিধান দিয়েছে, তা অবজ্ঞা করে চলি। আল্লাহ বললেন, তোমরা (নারীরা) পর্দায় আবৃত থেকে চলাফেরা করো- এতেই তোমরা হিফাজত থাকতে পারবা। কিন্তু আমরা এটা চাই না। আমরা স্বাধীনভাবে চলতে চাই- ঠিক আমাদের বাসার ওই কমবক্তি মুরগিটির মতো।
.
"অবাধ্য মুরগি, অবাধ্য মানুষ
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×