somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোলা ব্যাঙ এর শহর দর্শন : (গল্প নয় সত্যি)

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক অনেক দিন আগের কথা।কোন এক গ্রামের ছোট্ট এক পুকুরে বাস করিত একটি কোলা ব্যাঙ।গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে বেশ ভালই কাটিতেছিল তাহার জীবন।পুকুর পারের গ্রাম্য মেঠো পথ ধরিয়া সারাদিন নানা রকমের মানুষের আনাগোনা।তাহাদের নানাহ আলোচনা মনযোগ দিয়া শুনিতেন ব্যাঙ মহাশয়।আর এই ভাবেই গল্প শুনিতে শুনিতে একদা তাহার মনে এই ধারনা জন্মাইল যে, গ্রামের পাশেই আশ্চর্য এক জায়গা আছে যাহার নাম হইল শহর।কি তাহার শানশওকত ! কি তাহার গরিমা ! কোলা ব্যাঙের সাধ জাগিল জীবনে অন্তত একবারের জন্য হইলেও শহর নামক জায়গাটিকে দেখিবে।

অনেক চিন্তা ভাবনার পর একদিন শুভ মূহুর্তে ব্যাঙ মহাশয় তাহার প্রিয় ডেরা ছাড়িয়া রাস্তায় নামিলেন- উদ্দেশ্য শহর দর্শন।যাত্রার সময়টা ছিল রাত, কারন দিনে মানুষের নজর এড়াইয়া চলিবার উপায় নাই।তদোপরি আছে নানা শত্রু আক্রমনের ভয়।রাতভর বেচার কখনো লাফাইয়া কখনো হাটিয়া গ্রামের শেষ প্রান্তে উপস্থিত হইল।
পূর্নিমার চাঁদ আস্তে আস্তে অস্তমিত হইল।পুব আকাশে ভেোরের আলো প্রকাশ পাইতে লাগিল।বুদ্ধিমান ব্যাঙ মহাশয় ভাবিলেন অনেক দূরেতো অসিয়াছি এইবার নিশ্চয়ই শহর দেখা যাইবে।এই ভাবিয়া তিনি চার পা খাড়া করিয়া, মাথা উচু করিয়া সম্মুখ পানে তাকাইলেন।কিন্তু হায় এ কি দেখিলেন তিনি ! শহরতো একদমই তাহার নিজ গ্রামের মতো !!! বেচারা ব্যাঙ মনোকস্ট নিয়া ফিরতি পথ ধরিল।

** প্রিয় পাঠক গল্পটি এখানেই শেষ।বলতে পারেন এত কস্টের পর শহরের এত কাছে এসেও কেন বেচারার শহর দর্শন হলো না ? ঠিক ধরেছেন।ব্যাঙের চোখ থাকে মাথার ওপর।বেচার যখন চার পা উঁচু করে মাথা তুলে শহর দেখতে গেল অমনি তার দৃস্টি গেল ঘুরে পিছনের দিকে।তাই সামনের শহরের বদলে সে আসলে দেখেছিল পিছনে ফেলে আসা নিজ গ্রামটিকেই ।

*** ফুটনোট : চোখ থাকলেই সবাই সব কিছু দেখতে পায় না। দেখার জন্য চোখের/দৃস্টির ব্যবহারও জানতে হয়।

### আমার এই গল্পের সাথে কোন প্রানীর আফ্রিকা দর্শনের দূরতম সম্পর্কও নেই।থাকলে তা নিতান্তই কাক+তাল।। [

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×