"আমার বাস্তব জীবনের কল্পনা থেকে না পাওয়ার কিছু কথা"
ভালোবাসায় পরাজিত হয়ে মানুষ কবি হয়ে যায়না,
যারা সহ্য করতে পারে তারা নীরব থাকে,
যারা পারে না তারা বাস্তব থেকে বলা শুরু করে,
নিজের জীবনের বাস্তব থেকে,
আজ তাদেরি একজন আমি….
এখনও মাঝে মাঝে তোমার কথা অনেক বেশী ভাবিয়ে তুলে
আমাকে ।
সত্যিই কি,
এই পৃথিবীর মানুষ এতটা নিষ্ঠুর এতটা স্বার্থ পিয়াসী
কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ
খোঁজে বেড়ায় ।
কি বিচিত্র এই
মানুষের জীবন যাপন ।
আমি তো অন্য কাউ কে জানি না
আমি তোমার কথা বলতে পারবো,
আমি দেখেছি তোমাকে খুব কাছে থেকে
তোমার চোখের মাঝে ভালোবাসা দেখেছি,
আবার সেই তোমাকে নিজের চাহিদার কাছে
বিক্রি হয়ে যেতে দেখেছি ।
আমি দেখেছি তোমার ভালোবাসা নামক বিচিত্র রূপ ।
দেখেছি তোমার
চলে যাওয়া ।
সত্যিই আমি কিছুটা সময়ের জন্য
নির্বাক হয়ে যাই ।
নিজেকে বোঝতে পারিনা জীবনের
চাহিদার কাছে মানুষের ভালোবাসার কোন মূল্য নেই ,
তবে কেন এই ভালোবাসা ?
তবে কেন এই হাজারটা স্বপ্ন দেখা কাউ কে নিয়ে ।
যা বাস্তবতা থেকে অনেক দূর ।
যা শুধু কারো কারো কাছে
ক্ষণিকের আভিনয় ।
আমি ঘৃণা অভিশাপ এই শব্দ গুলোর সাথে পরিচিত নই
তাই হয়তো তোমাকে ঘৃণা করতে পারবো না ।
পারবো না অভিশাপ দিতে ।
কিন্তু শুভ কামনা রইলো যেখানে থাকো ভালো থেকো ।
যতটা ভালো থাকার জন্য আমাকে ছেঁড়ে গেছো
তার চেয়েও বেশী ভালো থেকো ।
আমি একা একাই পথ চলতে শিখে গেছি।
জীবন নামের রাজপথে যেদিন তুমি আমাকে একা রেখেই চলে গিয়েছিলে
সেইদিন থেকে একাকী পথ চলাকেই ভালোবেসেই আজও বেঁচে আছি ।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



