আজ একটা কৌতুক মনে পড়লো।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া গেছেন বাংলাদেশি সৈনিকরা। সেখানে দুই লাইবেরিয়ান সৈনিকের সাথে বন্ধুত্ব হয়েছে এক বাংলাদেশি সৈনিকের। তিনজন একদিন বেড়াতে গেলো বনে। বনের মাঝে কুলকুল করে বয়ে চলেছিলো ঝর্ণা। হঠাৎ তারা দেখলো, আকাশ থেকে নেমে আসছে পরীরা। তিনজনই তড়িঘড়ি করে লুকিয়ে পড়লো। আর পরীরা ডানা খুলে রেখে মত্ত হলো জলকেলিতে। তিন বন্ধু দেখলো, এই সুযোগ। ঝটপট লুকিয়ে ফেললো সবচে সুন্দরী পরীর ডানা। পরীরা যখন ফিরে যাবে, সেই পরীতো ডানা খুঁজে পায়না। পরীরাতো আর গুগল সার্চ দিতে জানেনা। খোঁজ, খোঁজ আর খোঁজ, বেলা শেষ হয়ে গেলো খুঁজতে খুঁজতে। পরীরা সবচে সুন্দরী পরীকে রেখে উড়ে গেলো আকাশে। আর তিন বšধু বের হয়ে আসলো ডানা হাতে।
পরী বললো, ’ ফিরিয়ে দাও আমার ডানা। তোমরা যা চাইবে আমি তাই দেব।’
বন্ধুরা বললো, ’সত্যি তো?
’পরী বললো, ’হ্যাঁ। তবে শুধু একটাই চাইতে পারবে।’
ওকে, সেটাই সই। কি চাইবে ভাবতে শুরু করলো তারা। অবশেষে ১ম লাইবেরিয়ান বললো, ’আমার গায়ের রঙটা নিয়ে খুব লজ্জা পাইতে হয়। আমাকে মার্ক ওয়াহ’র মতো ফর্সা করে দাও।’
সাথে সাথে সে মার্ক ওয়াহ’র মতো ফর্সা হয়ে গেলো।
পরের লাইবেরিয়ান বললো, আমার ও তো একই সমস্যা ! আমায় স্টিভ ওয়াহ’র মতো ফর্সা করে দাও।
সে ও সাথে সাথে স্টিভ ওয়াহ’র মতো ফর্সা হয়ে গেলো।
আর বাঙালী কি বললো?
’আমি কি চাই না চাই সেটা পরে। আগে এই দুইজনকে আগের চেয়ে কালো করে দাও।’
মোরাল : বাঙালীরা যে দোযখে থাকে, তাতে কোনো বেড়া / দেয়াল লাগেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





