somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুণীদের পছন্দের শীর্ষে ভূভূজেলা, শিলা কা জাওয়ানি, দাবাং, আইপিএল

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিলেট প্রতিনিধি :: নাম শুনলে মনে হবে ক্রিকেটের নতুন সংস্করণের উম্মাদনা বুঝি ঈদ বাজারে ছড়িয়ে পড়েছে! এর রেশ কাটতে না কাটতে পড়তে হবে অন্যরকম ধাঁধাঁয়; স্মৃতিপটে ভেসে ওঠবেই চলে যাওয়া বছরে মহারণ।
বিশ্ব ফুটবলের উম্মাদনা ছাপিয়ে বিশ্ববাসী জেনেছিল একটি দেশের সংস্কৃতির ইন্দ্রজাল। যা কাঁপিয়ে দেয় সমস্ত পৃথিবী। অবিশ্বাস্য সুর মেশানো কানজ্বালা করা সেই ভূভূজেলার নাম। এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বিশ্ব ফুটবল মাতানো ভূভূজেলা ও ক্রিকেট নব উদ্ভাবন আইপিএল নামের পোশাক!।

আর মাত্র দুই দিন পর ঈদ। বাঁকা চাঁদের পালকিতে চড়ে সবার ঘরে হানা দেবে ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ দ্বিগুণ করতে তরুণ-তরুণীদের মধ্যেও উৎসাহের কমতি নেই। কেনাকাটায় যানজটের কারণে অসীম ভোগান্তিকে ছাপিয়ে মনের তৃপ্তি নিয়ে ঘরে ফিরছেন ক্রেতারা। দুঃসহ যানজটে অতিষ্ট হয়েও কেনাকাটায় রাশ টানছেন না। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যানজটের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন পৌরশহরের ব্যবসায়ীরা।

উপজেলার বিপনী বিতানগুলোতে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে দাবাং, মুরালী, মাসাক্কালি, ক্যাটরিনা, ডিংকাচিকা, আইপিএল, নেটের ভূভূজেলা, শিলা কা জাওয়ানিসহ বেশ কিছু পোশাক। এসব পোশাকের সাথে সামঞ্জস্য রেখে জুতা ও কসমেটিক্স সামগ্রী ক্রয় করতে সেখানে তরুণীদের ভীড়। ঈদের কেনাকাটায় উপচে পড়া ভীড় পৌর শহরের জামান প্লাজা, সাত্তার শপিং কমপ্লেক্সে, আল আমিন সুপার মার্কেট ও সিটি সেন্টারে। এছাড়া স্বল্প আয়ের মানুষজন ঈদের কেনাকাটা করতে ভীড় করছেন শহরের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পসরায়।

তরুণীদের চেয়ে কম যান তরুণরাও। ঈদের চাই পছন্দসহ পাঞ্জাবী-পাজামা। পোশাকের মানানসহ জুতা ও চোখে রোদ চশমা। পাঞ্জাবী ছাড়া তরুণদের পছন্দের তালিকায় জিন্স প্যান্ট-আটসাট হাফ শার্ট, টি-শার্ট, গ্যাবার্টি প্যান্ট।

মুছা মার্কেটের পরশমনিতে কেনাকাটা করতে আসা সারমিন, মুন্নি, শিউলি, সাজেদা বলেন, আইপিএল, মুরালী, দাবাং, ভূভূজেলা ও শিলা কা জাওয়ানি পছন্দ হয়েছে। ঈদের বাজারে দোকানিরা দাম ছাড়তে চান না।’ পরিবারের দেয়া বাজেটের সাথে মিল রেখে পছন্দের পোকাশসহ যাবতীয় কেনাকাটা করবেন বলে তারা জানান। সাত্তার প্লাজার ঝুমকা বি থেকে শিলা কা জাওয়ানি কিনে খুবই উৎফুল্ল স্কুল পড়–য়া শিক্ষার্থী মাজেদা বেগম। সে জানায়, ‘কাপড় পছন্দ হলে রঙ ভাল লাগেনি অবশেষে বিভিন্ন দোকান দেখে এখানে এসে পছন্দের রঙের পোশাক পেয়েছি।

দুপুর বেলা যানজট থাকায় বেশির ভাগ পরিবার নিয়ে রাতে ঈদের কেনাকাটা করছেন। যা উপজেলা সদরে এর আগে এতো বিপুল সংখ্যক ক্রেতা রাতের বেলা কেনাকাটা করতে দেখা যায়নি। গভীর রাত পর্যন্ত ব্যবসায়ীরা ব্যস্ত ক্রেতাদের সন্তুষ্ঠ করতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×