somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশির ভাগ লম্পটই ভারতীয়!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতা: বিবাহিত মানুষদের পরিচয় গোপন রেখে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াতে সহায়তার জন্য ডেটিং ওয়েবসাইট ‘অ্যাশলে ম্যাডিসন’ কুখ্যাত। এর স্লোগান ‘লাইফ ইজ শর্ট। হ্যাভ অ্যান অ্যাফেয়ার।’কিন্তু একদল হ্যাকার ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে ‘অ্যাশলে ম্যাডিসন’-এর ক্রেতাদের তালিকা। আর সেই তালিকা বলছে, সারা বিশ্ব জুড়ে ‘অ্যাশলে ম্যাডিসন’-এর শরণাপন্ন হয়ে বিয়ের বাইরে শারীরিক সম্পর্কে জড়াচ্ছে অসংখ্য মানুষ! এদের সিংহভাগই আবার ভারতীয়!

হ্যাকাররা কিন্তু বিশ্বশুদ্ধ লোককে জব্দ করার জন্য তাদের তালিকা ফাঁস করে দেয়নি। তারা চেয়েছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্ককে প্রশ্রয় দিচ্ছে যে ওয়েবসাইট, সেটা বন্ধ হোক। ওয়েবসাইটকে একটা হুমকিও দিয়েছিল তারা। ‘অ্যাশলে ম্যাডিসন’ কথা শোনেনি, তাই ইউজারদের তালিকার কিছুটা ফাঁস হয়েছে ইন্টারনেটে! পরে হয়ত আরো আসবে! হ্যাকারদের ফাঁস করা তালিকা বলছে, ভারতে বিবাহ-বহির্ভূত শারীরিক সম্পর্কের রাজধানীও দিল্লি। নয়াদিল্লিতে এই ওয়েবসাইটে গিয়ে বিয়ের বাইরে যৌন সম্পর্ক পাতিয়েছেন ৩৮,৬৫২ জন। তার ঠিক পরেই রয়েছে মুম্বই— সেখানে পরিসংখ্যানটা ৩৩,০৩৬ জনের।

এমনিতেই নানান রকম ব্যাপারে গোঁড়া বলে দক্ষিণীদের একটা বদনাম আছেই, ‘অ্যাশলে ম্যাডিসন’-এর ক্ষেত্রেও সেই গোঁড়ামি কাজ করেছে ভালরকম। তাই চেন্নাইয়ে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে সাড়া দিয়েছেন মাত্র ১৬,৪৩৪ জন। আর বাঙালিরা? খোলামেলা স্বভাবের সদর্থক-নঞর্থক দিকগুলো আর অর্থনৈতিক কার্যকারণ নিয়ে কলকাতায় অনুরাগীর সংখ্যা ১১,৮০৭।
অবশ্য, শুধু মেট্রো শহরগুলো নয়। হায়দরাবাদে ১২,৮২৫ জন ‘অ্যাশলে ম্যাডিসন’ অনুরাগীদের খোঁজ দিয়েছে হ্যাকাররা। বেঙ্গালুরুর উচ্ছ্বল জীবনযাত্রা নিয়ে রক্ষণশীলরা যতই চোখ কপালে তুলুন না কেন, সেখানে সংখ্যাটা ১১,৫৬১। আহমেদাবাদে ৭০০৯ জন, চণ্ডীগড়ে ২৯১৮ জন, জয়পুরে ৫০৪৫ জন, লখনৌতে ৩৮৮৫ জন অনুরাগী মিলেছে। হিসেবের দিক দিয়ে দেখলে ভারতে বিয়ের মর্যাদা এখনও পর্যন্ত পটনাতেই বেশি। সেখানে এই ওয়েবসাইটকে স্বীকৃতি দিয়েছেন গুণে গুণে ঠিক ২৫২৪ জন।

এই পরিসংখ্যান হাতে আসার পরেই একটা প্রশ্ন অনিবার্য আকার নেয়। ‘অ্যাশলে ম্যাডিসন’-এর এই ভারতীয় অনুরাগীরা কি সবাই পুরুষ? না কি সমান তালে বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক চাইছেন ভারতীয় নারীরাও?

তথ্য অনুযায়ী ভারতীয় নারীরা কিন্তু এখনও ‘এক চুটকি সিন্দুর কি কিমত’ নিয়ে যথেষ্ট বেশি ওয়াকিবহাল পুরুষদের তুলনায়। তাছাড়া হ্যাকারদের ফাঁস করা ডেটা বলছে, এই ওয়েবসাইটের ইউজারদের মধ্যে প্রায় ৯৫ ভাগই পুরুষ।
তাদের সুখের ছলনায় ভোলানোর জন্য দিনে অনেকগুলো করে নকল মহিলাদের প্রোফাইল তৈরি করে ‘অ্যাশলে ম্যাডিসন’! ২০১২ সালে এই ওয়েবসাইটেরই এক কর্মী, ডোরিয়ান সিলভা, নকল প্রোফাইল বানাতে বানাতে এক সময়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সংস্থার বিরুদ্ধে মামলা করেন। তিন সপ্তাহের মধ্যে হাজারেরও বেশি নকল প্রোফাইল তৈরি করতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন মহিলা।

তাহলে? হ্যাকাররা কি এত কিছু জানিয়ে শেষ পর্যন্ত উপকারই করল ‘অ্যাশলে ম্যাডিসন’ অনুরাগী বিশ্বের প্রায় ৩ কোটি বিবাহিত পুরুষদের?

গোপন জীবন প্রকাশ্যে আসার কিছু খেসারত তো দিতে হবেই। তাছাড়া, হ্যাক হয়ে যাওয়ার পরে সাহস করে আর কেউ এই ওয়েবসাইটে যাবেনও না! কিন্তু, বিবাহিত জীবন? আর ভারত? তার কী হবে?

সূত্র: আনন্দবাজার পত্রিকা
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×