somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার দলীয় সাংসদের গুলিতে রক্তাক্ত শিশু!! অতঃপর...

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল শুক্রবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম ওরফে লিটনের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তাকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সও আটকে দিয়েছিল সাংসদের সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংসদ মন্জুরুল ওই সড়ক দিয়ে পাজেরো চালিয়ে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। সাংসদ ব্র্যাক মোড় এলাকায় গিয়ে গাড়ি থামান এবং গাড়িতে বসে জানালা দিয়ে শাহাদাতের চাচা শাহজাহানকে ডাকেন। কিন্তু শাহজাহান ভয়ে দৌড় দিলে সাংসদ ক্ষিপ্ত হয়ে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বের করে শাহজাহানকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। দুটি গুলি শিশুটির ডান পায়ে ও একটি বাঁ পায়ে লাগে।

শিশু শাহাদাত হাসপাতালে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলে, ‘এমপি সাহেব গাড়ি থামায়া আমার চাচাকে ইশারায় ডাকে। চাচা যায় না, চাচাকে ভয় দেখায়। তারপরে চাচাকে কী যেন দেখাইছে, চাচা ভয় পাইছে, দৌড় দিছে। তারপর ওমরা (উনি) গ্লাস নামায়া গুলি করে। তখন আমি দুই পায়ে ব্যথা পাই, মাটিতে পড়ে যাই। দেখি, আমার দুই পা দিয়া রক্ত ঝরছে। খুব ব্যথা। দাঁড়ানোর চেষ্টা করি। পারি না।’

চাচা শাহজাহান বলেন, ‘এমপির ডাকে না যাওয়ায় তিনি আমাকে গালাগালি করতে থাকেন। আমি ভয়ে দৌড় দেই। উনি তখন গুলি করতে থাকেন। কিছুদূর গিয়ে পেছনে ফিরে দেখি, আমার ভাতিজা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে কাঁদছে।’

কান্নাজড়িত কণ্ঠে শাহাদাতের মা সেলিনা বেগম বলেন, ‘হামার ছোলটের এতো অক্ত (রক্ত) ঝরালো। এমপি হোক আর যাই হোক, আমি ছোলটেরে গুলি করার বিচার চাই।’

সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সাংসদের এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তি নষ্ট করেছে। একজন সুস্থ মানুষ এভাবে গুলি করতে পারেন না।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, এটি ন্যক্কারজনক ঘটনা। এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছেন সাংসদ।

তবে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে, এটা ঠিক। তবে কে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। ঘটনায় কোন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংসদের সমর্থকেরা সাংসদের ব্যবহৃত পিস্তল ও শটগান সুন্দরগঞ্জ থানায় জমা দেন। গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার রাত নয়টায় সুন্দরগঞ্জ থানায় তিনি এই মামলা করেন গুলিবিদ্ধ শিশু শাহাদাতের বাবা সাজু মিয়া। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে ৩২৬ / ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামি একজন সাংসদ। তাই বিধিবিধান অনুসরণ করে তাঁকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



প্রথম আলো


সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×