somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেন ভ্রমন

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন এস এস সি পরীক্ষা দিয়েছি মাত্র রেজাল্ট হয়নি। ভাল কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে কোচিং এ ভর্তি হলাম। শহর বাড়ীর কাছা কাছি হওয়াতে প্রতি সপ্তাহে বাড়ী আসতাম। তেমনি এক দুপুরে ক্লাস শেষ করে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলাম ট্রেনে। ষ্টেশন হতে একটি গোয়েন্দা সিরিজের বই কিনে ট্রেনেটে উঠলাম। ট্রেন ছাড়লো আমি বই পড়া শুরু করলাম। এক ষ্টেশন পরে আমার সামনের সিটের পিছেনে আমার দিক করে তিন জন যাত্রী উঠে বসলো। তাদের মধ্যে একজন ১২-১৩ বয়সী রমনী। আমি একনজর দেখে আবার বইয়ে মনযোগ দিলাম। ট্রেন ঐ ষ্টেশন ত্যাগ করল। আমি পড়তে পড়তে সামনে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি সে দিকে মনোযোগ না দিয়ে আবার গল্পের বই পড়তে শুরু করলাম। কিন্তু মনের মধ্যে একটু শয়তান নাড়া দিল, মনে মনে ভাবলাম দেখি মেয়েটি কি করে? যে ভাবা সেই কাজ, বই রেখে মেয়েটির দিকে তাকাতেই দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। শুরু হয়ে গেল দুষ্টুমি, আমি জানালা দিয়ে বাহিরে মুখ বের করলে মেয়েটিও জানালা দিয়ে মুখ বের করে। তখন আমি বুঝলাম মেয়েটি আমাকে ফলো করছে। এটা বুঝে মনে মনে ভাবলাম কিভাবে মেয়েটির সাথে কথা বলা যায়? তারা ছিল তিনজন। তাদের মধ্যে একজন ভদ্র মহিলা আর একজন মাঝ বয়সী ভদ্রলোক। এসব করতে করতে আমার নামার ষ্টেশন সামনে এসে পড়ল। অতি দ্রুত চিন্তা করলাম কি করা যায়? যেই ভাবা সেই কাজ, ট্রেনে বই বিক্রির হকার দেখতে পেলাম। ভাবলাম আর একটি গল্পের বই কিনে পিছনে আমার ঠিকানা লিখে মেয়েটিকে দিয়ে যাব। কিন্তু ভাবলাম আমি যদি হাতে হাতে বই দিতে যাই তাহলে যদি মেয়েটি না নেই। তখন কি হবে? বুদ্ধি করে যার কাছ থেকে বই কিনলাম তাকেই দুটাকা বেশি দিয়ে বললাম ভাই আমি সামনের ষ্টেশনে নেমে যাবার পর এই বই টি ঐ মেয়েটিকে দিবেন। মেয়েটিকে চিনিয়ে দিলাম। শর্ত দিলাম আমি ট্রেনে থাকা অবস্থায় দিবেন না। আমার ষ্টেশন এসে গেলে আমি যথারিতি নেমে গেলাম। আর মনে মনে ভাবলাম হকার বই টি বধয় ঐ মেয়েটিকে দেবে না। যাই হক আমি চেষ্টা করেছি। এই ভেবে বাড়ী চলে আসলাম। সেই কথা আমার আর মনে নেই। হঠাৎ তিন দিন পর আমাদের গ্রামের পোষ্ট অফিসের পিয়ন আমার খোজে বাড়ী এসে হাজির। এসে বলে আমার নাকি চিঠি আছে। আমি তো হতবাক হয়ে গেলাম চিঠি পড়ে। চিঠি টি কার ছিল আপনারা জানেন? সেই মেয়েটির। চিঠি পড়ে বুঝলাম মেয়েটির নাম মাধবী, তার বাড়ী আমার জেলার পরের টা। আমিও চিঠির উত্তর দিলাম। এভাবে দু-তিনটি চিঠি বিনিময় করার পরে। হঠাৎ একটি ছেলের চিঠি পেলাম, তাতে লিখা ছিল, বড় ভাই, সালাম নিবেন- আপনি যে মেয়েটির সাখে চিঠি বিনিময় করেন সে আমার প্রেমিকা। দয়া করে আমাদের মধ্যে ফাটল ধরাবেন না। ইতি আপনার ছোট ভাই। আমি ভাবলাম ট্রেন যাত্রার কাহিনী এখানেই শেষ করতে হয়। পরে মেয়েটি আমাকে বেশ কয়েকটি চিঠি দিয়েছিল কিন্তু আমি কোন সাড়া দেই নি। হয়তো এখন সে কেমন আছে কে জানে??????????
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×