আমি অনেকদিন ধরেই সেফ হয়েছি, আমার বেশ কয়েকটি পোস্টও আছে। কিন্তু এখনও কোন পোস্ট স্টিকি করা হয়নি। এভাবে নবাগত ব্লগারদের প্রতি বিমাতাসুলভ আচরণ করলে তারা কান্নায় ভেঙে পড়তে পারে। অথবা কুফরি কালাম পড়ে মডারেটরদের বদদোয়া দিতে পারে। যা অত্যন্ত আশঙ্কাজনক। এমনিতেই আমাদের দেশে ব্যাপক রাজনৈতিক সংকট চলছে এই মুহূর্তে যদি রজার ফেদেরারের গ্র্যান্ড স্ল্যাম জয় নিয়ে আমরা মেতে থাকি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম লন টেনিসকে কনস্পিরেসি থিওরির অংশ ভেবে বসতে পারে। যার ফলে গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের মধ্যে নেট বিষয়ক, বিশেষভাবে ব্লগ বিষয়ক বিতৃষ্ণা তৈরী হবে। এমতাবস্থায় যদি মডারেটররা নবীন ব্লগারদেরকে অচ্ছ্যুত ভেবে ননস্টিকি করে রাখেন, তাহলে কি একটি সম্ভাব্য ননরোটেশোনাল ডিপ্রেসিভ ডিজঅর্ডার অবসম্ভাবী নয়? হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে স্টিকি করতে সময় নিতে পারেন উনারা, কিন্তু তাহলে আইনস্টাইনের টাইম ডায়ালেশনের যে থিওরি তা কখন কেজিবি হস্তগত করে ব্লগ হ্যাকিং করে নেয় তা কি কেউ ভেবেছেন? এ অবস্থা নিরসনে অবশ্যই প্রতিটি ব্লগারের প্রথম পোস্ট স্টিকি করে তারপরে ওয়াচ জেনারেলের ব্যাপার আসতে পারে। আরো কিছু লেখার ইচ্ছা ছিলো কিন্তু বেশি সমবেদনা পেয়ে যেতে পারি এজন্যে আর লিখলামনা।
নতুন ব্লগারদের পোস্ট অবশ্যই স্টিকি করা উচিত সর্বপ্রথমে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪১টি মন্তব্য ৩৮টি উত্তর
আলোচিত ব্লগ
কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।