somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারন, মেঘ দিয়েছে প্রথম চুম্বন ...।

০২ রা জুন, ২০০৮ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মেয়ের ভাবনা সমুদ্রুর,
খুজতে গেল মেঘলা রদ্দুর।
মেয়ের জামা শ্যাওলা রাঙ্গা সবুজ,
মনটা ভীরু কিন্তু ভারি অবুঝ।
পা বাড়িয়ে যেই ছাড়ালো ঘাট
সামনে তখন তেপান্তরের মাঠ।
সেই মাঠেতে মেঘের ছিল বাড়ি
মেঘের সাথে মেয়ের ছিল আড়ি।
একলা দেখে মেঘ উঠলো হেসে
ভাব করলো মেয়ের কাছে এসে।
ডাকলো কাছে অনেক কাছে তাকে
যেই খানেতে মেঘের হৃদয় থাকে।
মেঘ পেল তার পাওনা আষ্কারা
পড়লো মেয়ে মেঘের জালে ধরা।

মেঘ বললো বৃষ্টি হয়ে ঝরি,
সাধ মিটিয়ে তোমায় আদর করি
লাজুক মেয়ে দুরু দুরু বুকে
বলতে কিছু পারলো না তো মুখে।
মেঘ বুঝলো সব কিছুতেই সেই রাজি
জিতলো যে মেঘ অনেক দিনের বাজি।

কালবৈশাখি ঝড় হয়ে তাই এসে
জরিয়ে ধরে গভীর আলস্যে
লুট করলো মেয়ের অবুঝ মন
বুঝলো মেয়ে প্রথম চুম্বন।

বৃষ্টি হয়ে পড়লো ঝরে চুলে
টুকরো মালা যেন ফুটলো ফুলে
আলতো ঠোঁটে চোঁখের পাতা ছুঁয়ে
শিহরনের উন্মাদনা দিয়ে......হারিয়ে গেল মেঘ
বোকা মেয়ের মনের কোনে উদবেগ......কোথায় গেল মেঘ?

একলা মাঠে ভিজতে থাকে মেয়ে......বৃষ্টি ধায়ায় চোঁখের ধারা মেশে
আকুল মনে ভাবতে থাকে বসে....... ঐ বুঝি মেঘ আসে।
মেঘ আসে না আড়াল থেকে হাসে...... দেয় পাড়ি সে নতুন দূরের দেশে...
একটু পরে রোদ উঠলো ভেসে...... বললো বোকা এমনি করে আসে?

ফিরলো মেয়ে কান্না ভেজা চোখে
রোদের সাথে নিজের চেনা পথে
মনে মনে করলো ভীষন আড়ি...... আর যাবোনা দুষ্ট মেঘের সাথে

মেয়ে এখন শ্যাওলা সবুজ শাড়ি
মেয়ে এখন একলা থাকে বাড়ি
রোদের সাথে মিতালি এখনো
কিন্তু কাচের জানালা আটকানো
বৃষ্টি আসে বাইরে থেকেই যায়
জানালা দিয়েই ভেতর পানে চায়।
বৃষ্টির সাথে নেইকো মেয়ের আড়ি
বৃষ্টি সে তো মিষ্টি অতি ভারী।

কিন্তু,

মেয়ে স্বপ্ন দেখে...... মেঘ
সেই শিহরণ আর সেই উদবেগ, আসবে না কি মেঘ?
স্বপ্নে দেখে একলা মাঠে বালিশে গাছে ভিজে
ঘুম ভাংলে দেখে কখন বালিশ গেছে ভিজে
নিষুত রাতে দাঁড়ায় জানালা ধরে
আকাশ পতে দু চোখ মেলে দিয়ে...... কি যে খোজে নিজে
নিজেই জানে না যে...

সেই মেয়েটার ভাবনা সমুদ্দুর..... খোজে এখনো মেঘের রদ্দুর
মেয়ে শাড়ি শ্যাওলা রাঙ্গা সবুজ, মেয়ের মন এখনো ভারী অবুঝ
বুঝেনা তো আসবেনা আর মেঘ, থাকে শুধু আশঙ্কা উদবেগ
হাজার বুঝায়... বুঝবে না তো মন
মেঘ দিয়েছে প্রথম চুম্বন।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাষা

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪১

কাক এর ভাষা 'কাআ-কাআ'
কোকিল এর তা কুঁউ কুঁউ -
মোরগের ডাক কুকরু-কুক
ঘুঘু'র ভাষা 'ঘুউ-ঘুউ' ।

শিয়ালের ডাক 'হুককা-হুয়া'
কুকুরের তা 'ঘেউ ঘেউ',
গরুর ভাষা 'হাম্বা' ডাকে
তফাত বুঝে কেউ কেউ ।

হাতি-ঘোড়ার'ও আছে ভাষা
ছাগলের ডাক 'চিৎকারে',
ব্যাঙের... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×