somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজও একটি ১৬ ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজও একটি ১৬ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
৪৫ টি বছর কেটে গেছে, অনেক কান্না থেমে গেছে ,অনেক ইতিহাস বদলে গেছে ,এখন আর এই বাংলায় ভাতের অভাবে আমার ভাইয়ের জীর্ন দেহ কাকে খায় না।
এখন তো আর পাকিস্থানী বড় বাবুর ঐ কুমতলবের লোভাতুর চোখ আমার ছোট্ট অবুঝ বোনের দিকে চায় না।
আজও একটি ১৬ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
১৫ ই আগস্ট চলে গেল , সৈর শাষকের পতন হল,বারুদের আগুনে জ্বলে যাওয়া মাঠে আবার সোনালী ফসল হল, এখন তো আর উচ্চ শিক্ষিত মেধাবী যুবক গ্রামের অফিসের কেরানী হয় না।
সভ্যতা সংষ্কৃতি ,মাতৃ ভাষার মধুর ডাকে বাক স্বাধীনতা রুদ্ধ রয় না।
১/১১ চলে গেল , ইসলাম ধর্ম বিক্রির পায়তারা হল, স্কুলে যাওয়া অবুঝ শিশু পেট্রোল বোমায় দগ্ধ হল, আবার একটি শান্ত সকালে সোনা ঝরা রোদে ত্যাগী নেতার দাফন হল।
শুধু হল না বাঙ্গালীর আবেগ ,বাঙ্গালীর দাবীর শক্ত কফিনটির অথৈই সাগরে জলান্জলি।
আজও একটি ১৬ ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
একটি শহরে অনেকগুলো গাড়ি, সারি সারি বাড়ি,একটি গ্রাম অনেকগুলো খামার সারি সারি ক্ষেত ।
খুজে পায় না হারায়ে গেছে অনেক গুলো লাশ ,কাটা গলা আর হাত পা গুলো।
দেখা যায় না শুকায়ে গেছে রক্তের বন্যা,বিধবা মা আর অবুঝ সন্তানের চোখের কান্না।
সব ধংশ স্তুপ কারা জানি কবে সরায়ে ফেলেছে।
আজও একটি ১৬ ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
রয়ে গেছে আজও কিছু কুলাঙ্গার আর কাপুরুষের মনে পাকিস্থানের ছাপ,তাদের কাছে ঘাতক সেনা আর ধর্ষক পাকিস্থানিই নিষ্পাপ।
আজও একটি ১৬ ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
আজ কোথাও হতাশা নেই,নেই তো পুড়া ঘরের কালো ছাই,অথবা ঘর ছেড়ে পালান অসহায় কিছু শরনার্থী আর ঘরে ফিরে এসে হারান বাবার পুরানো ছবি নিয়ে অর্তনাদ আহাজারির রব।
একটুও নাই মুক্ত বাংলায় কান্না চোখে বিজয়ের হাসি মুখে অনেক মানুষের দিশেহারা নির্বাক ছুটাছুটি।
আজও একটি ১৬ ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
আজও লড়াই চলে অন্তরে অন্তরে এই স্বাধীন বাংলায়।
ভুলে গেছে সবাই কেউ মনে রাখেনি সেই দিন গুলি।
আজও একটি ১৬ ই ডিসেম্বরের নিস্তব্ধ ভোর।
এখনও ফজরের আজান হচ্ছে ..একটু পরই সকাল হবে শুধু বদলে গেছি আমরা ভুলে গেছি সেদিনের কথা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×