somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

১৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুন্টার গ্রাস : যে কথা বলতেই হবে
By Ashraf Rahman in তেহরান বাংলা রেডিও / Tehran Bangla Radio · Edit Doc

কেন আমি নিশ্চুপ, কেন চুপ করে আছি এতগুলি দিন

যুদ্ধ যুদ্ধ খেলায় প্রকাশ্যে যা চলছে তা নিয়ে,

যার শেষে আমরা কেউ কেউ টিকে থাকব

বড় জোর পাদটীকা হয়ে।



ইরানিদের মুছে দেওয়ার মতো

‘আগাম যুদ্ধের’ এটি কোন অধিকার?

ইরানের শক্তিবলয়ে পরমাণু বোমা আছে এই অনুমানে

যা তারা আদায় করেছে হুংকারের বশ্যতায়,

জড়ো করা হুল্লোড়ের তোড়ায়।



বছরে বছরে যারা গোপনে স্তূপ করছে পরমাণু বোমা

নিন্দা নেই, নিয়ন্ত্রণ নেই, তদন্ত নেই,

কেন আমি সে দেশের নাম নিতে এত দ্বিধান্বিত?

এ নিয়ে সবার যে মান্য নীরবতা,

যার নিচে আমারও নৈঃশব্দ মাথা নিচু,

সে তো এক অস্বস্তিকর মিথ্যা

তা আমাকে ছুড়ে দেয় অনুমেয় শাস্তির দিকে,

ছুটে আসে সহজেই ‘ইহুদিবিদ্বেষ’-এর গালাগাল।



নিজের তুলনাহীন গভীর অপরাধে

বারে বারে যার চলেছে জবাবদিহি,

আমার সে নিজের দেশের নাকি নিষ্ক্রান্তির কাল

(দিব্যি খেসারতের ছলে যা স্রেফ ব্যবসা)

আণবিক অস্ত্র নিয়ে আরেকটি ডুবোজাহাজ চলেছে ইসরায়েলে

কেবলই আতঙ্ক ছাড়া যার পরমাণু বোমার

কোনো প্রমাণ মেলেনি। আমি বলব, যে কথা বলতেই হবে।



কিন্তু কেন আমি এত দিন নীরব থেকেছি?

আমি তো ভেবেই নিয়েছিলাম আমার নিজের অতীত

যে কালিমায় নোংরা তা তো কখনোই মুছে যাবে না।

যে ইসরায়েলের সাথে আমি এতটা নিবিড় কিংবা থাকব আগামীতে,

খোলামেলা সত্যের ঘোষণা সে যে মেনে নেবে, সে আশাও নেই।



কেন এখন, এই বুড়ো বয়সে,

দোয়াতের অবশিষ্ট কালি দিয়ে বলতে হবে:

ইসরায়েলের পরমাণুশক্তি বিপন্ন করে তুলবে

এরই মধ্যে ভঙ্গুর বিশ্বশান্তিকে?

কারণ যে কথা বলতেই হবে, কাল সেটা দেরি হয়ে যাবে।



কারণ জর্মন হিসেবে আজ কাঁধে এই বোঝা—

দৃশ্যমান ভবিষ্যৎ পাপের অস্ত্র আমাদেরই দেওয়া

কোনো উপায়েই আর মুছবে না দুষ্কর্মের এই দায়ভার।



মানি, আমি নৈঃশব্দ ভেঙেছি

কারণ পশ্চিমের ভণ্ডামিতে আমি ক্লান্তপ্রাণ;

এও আশা করি হয়তো অনেকেই নীরবতা থেকে মুক্তি পাবে

হয়তো তারা দাবি তুলবে খোলামেলা বিপদের জন্য যারা দায়ী

সেই সহিংসতা বর্জনের মুখোমুখি আমরা দাঁড়াই,

ইসরায়েল ও ইরানের সরকারকে বারবার এ কথা বোঝাবে হয়তো তারা

কোনো এক বিশ্বকর্তৃপক্ষকে তারা অনুমতি দিক

দুজনের পারমাণবিক সামর্থ্য ও সম্ভাবনা খোলামেলা তদন্ত করার।



বিভ্রমশাসিত এই এলাকায় শত্রুতায় পাশাপাশি বসবাস করা

ইহুদি ও ফিলিস্তিনিদের সাহায্যের অন্য আর পথ খোলা নেই,

শেষমেশ, আমাদের কারোরই তা নেই।



অনুবাদ: সাজ্জাদ শরিফ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×