এতো তার আলো.. সে চলে গেলেও হয়না ঘর অন্ধকার, এতো তার প্রেম.. সে যাবার পরেও ছড়িয়ে থাকে গন্ধ ভালবাসার। এতো তার আলো, আলো এতো তার আলো...।।
তার আকাশ জোড়া আঁখি.. উদাসী বৈশাখী.. কখন যেন শ্রাবন হয়ে বাঁধবে বুঝি রাখি,
তাই সে কখনও হারায় না, দুঃখ হয়েও দাঁড়ায় না, অন্ধকারকে বাড়ায় না, চিরদ্যুতি সে আমার।। সে যাবার পরেও......ঐ।
তার গভীর নয়নতারা.. তারার মতই দিচ্ছে আমার জীবন পাহারা;
সে যখন চেয়ে থাকে.. কেউ দেখেনা তাকে.. ভাষাহীনা প্রশ্নে শুধু আমায় ঘিরে রাখে, তার সে প্রশ্ন বুঝতে চাই, কী মানে তার খুঁজতে চাই, গানের আক্ষরে রাখতে চাই, স্বাক্ষর তার প্রেরনার।। সে যাবার পরেও......ঐ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


