আইনজীবীর অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করা ন্যায়বিচারপরিপন্থী বলে মন্তব্য করেছেন মানবতা-বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি বলেন, বিচারের নামে আমাকে নিয়ে যা করা হচ্ছে তাতে আমি হতভম্ব, স্তম্ভিত ও বিস্ময়ে বিমূঢ়। তাই আমি আদালতের কার্যক্রম অনুসরণ করা ও বোঝার চেষ্টা অনেক আগেই পরিত্যাগ করে আদালত চলাকালে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতে মগ্ন থাকি এবং শেষবিচারের মালিকের ফয়সালার প্রতীক্ষায় প্রহর গুনি। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি-পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণের আগে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি একথা বলেন। নিচে ট্রাইব্যুনালে দেয়া সাঈদীর বক্তব্যহুবহু তুলে ধরা হলো। ট্রাইব্যুনালে দেয়া আল্লামা সাঈদীর বক্তব্য
মাননীয় ট্রাইব্যুনাল, দেশে আজও হরতাল পালিত হচ্ছে। ফলে সব ধরনের যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সঙ্গত কারণেই গতকালের মতো আজকেও আমার আইনজীবীরা আদালতে উপস্থিত থাকতে সক্ষম হননি। অনুরূপ পরিস্থিতিতে গতকাল আসামি হিসেবে আমার অবস্থান ব্যাখ্যা করার পর আপনি আদালত মুলতবিকরেছিলেন। একই পরিস্থিতিতে আজকে আবার আদালত কার্যক্রম চালানোর প্রয়াস পাবেন তা আমি আশা করিনি। আমাদের দেশে হরতাল চলাকালে নিম্ন কিংবা উচ্চ আদালতের কোথায়ও বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় না। সুবিচারের স্বার্থে এ রেওয়াজ দীর্ঘদিন থেকেই বহাল রয়েছে, ব্যতিক্রম শুধু এ আদালত। এতেও আমার কোনো আপত্তি থাকার সুযোগ থাকত না, যদি জীবনের ঝুঁকি নিয়ে আমার আইনজীবীরা আদালতে হাজির হতে সক্ষম হতেন।
আইন অনুযায়ী ওকালতনামা আদালতে দাখিল করার পর আসামির কোনো কিছু বলার অধিকার রহিত হয়ে যায়। আসামির কৌঁসুলিই তার পক্ষে মামলা পরিচালনা করেন এবং সুবিচার প্রাপ্তির জন্য তত্পর থাকেন। তাই আইনজীবীর অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা সুবিচার পরিপন্থী। আসামি হিসেবে আমার এ অধিকার প্রতিষ্ঠার বিষয়টি আরও প্রণিধানযোগ্য। বিশেষ করে এমন একটি সময়ে, যখন এই সম্মানিত আদালত একাধারে আইন প্রণয়ন এবং সেই আইনকে অনুসরণপূর্বক বিচারকার্য সমাধান করার দ্বিবিধ দায়িত্ব পালনের মাধ্যমে সাক্ষ্য আইনের একটি শাশ্বত ধারার ব্যত্যয় ঘটিয়ে আসামির চিরায়ত অধিকার হরণ করে আইওকে দিয়ে সাক্ষীদের প্রক্সি সাক্ষ্য গ্রহণেরএক অভূতপূর্ব সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছেন।
আমি একজন ব্যক্তি মাত্র। আমার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা এবং মিথ্যাচার একাকার হয়ে গিয়ে আমার জন্য যে ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির আবহ সৃষ্টি করেছে, তা উপলব্ধি করা কিংবা মোকাবিলা করার কোনো ক্ষমতাই আমার নেই।
আপনার প্রতি সম্মান প্রদর্শনপূর্বকবিচারপ্রার্থী হিসেবে আমার অবস্থানতথা অনুভূতি প্রকাশের কোনো অবকাশ থাকলে আমি বলতে চাই যে, বিচারের নামেআমাকে নিয়ে যা করা হচ্ছে তাতে আমি হতভম্ব, স্তম্ভিত ও বিস্ময় বিমূঢ়। তাই আমি আদালতের কার্যক্রম অনুসরণ করা ও বোঝার চেষ্টা অনেক আগেই পরিত্যাগ করে আদালত চলাকালে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতে মগ্ন থাকি এবং শেষ বিচারের মালিকের ফয়সালার প্রতীক্ষায় প্রহর গুনি। আদালতের রেওয়াজ পূরণের দায়িত্ব আমার আইনজীবীদের হাতে ছেড়ে দিয়েছি। এখন আইনজীবী উপস্থিত থাকার সেই ন্যূনতম শর্তটা মান্য করার বিলম্বটি মেনে নেয়ার ফুরসতও যদি আপনাদের না থাকে, তাহলে সবর করা ছাড়া আমার কি-বা করার আছে! আমার আইনজীবীর অনুপস্থিতিতে আমার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আমার উপস্থিতি বা অনুপস্থিতি বিচারপ্রাপ্তিতে আমার কোনো পার্থক্য নির্ণয় করবে না। এ ক্ষেত্রে মাননীয় আদালতের কাছে আমার একটি নিবেদন থাকবে যে অন্ততপক্ষে ৭২বছরের এ বৃদ্ধ বয়সে এই রাজনৈতিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রতিদিন আদালতে উপস্থিত থাকার শারীরিক ও মানসিক নির্যাতন থেকে অব্যাহতি দিয়ে আমার অনুপস্থিতিতে মাননীয় আদালত ও প্রসিকিউশন মিলে যা যা করার তা সম্পন্ন করতে পারেন। কার হিম্মত আছে আপনাদের কাছে জানতে চাওয়ার যে, বা এই অমোঘ বাণীগুলো এ আদালতে দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে আপ্ত বাক্য হিসেবেই থেকে যাবে। আমি আজ রাষ্ট্রীয় ক্ষমতার বেপরোয়া যথেচ্ছাচার এবং তা বাস্তবায়নের এক আগ্রাসি মিথ্যাচারের শিকার। আপনার এই মহান আদালতে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় আগ্রাসনেরবিরুদ্ধে আমি ব্যক্তি সাঈদীকে আশ্রয় দেয়ার জন্য তথা ন্যায়বিচার করার জন্য ওয়াদাবদ্ধ। আমি আপনার সেইশপথ ও দায়বদ্ধতার বিষয়ে আস্থাশীল থাকতে চাই। আমাকে কথাগুলো বলতে দেয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, সাঈদীর বিরুদ্ধে গত বছরে ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে। এরআগে ১১ জুলাই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন।
ওই বছরের ৩১ মে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ৪ হাজার ৭৪ পৃষ্ঠার ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়া হয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয়। এরপর তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


