somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবীরা গুনাহ

০১ লা মে, ২০১২ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেক সময় না জেনেই কবীরা গুনাহ করে ফেলি। আল্লাহ্ পাক পবিত্র কুরআনে বলেন,

''যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহ গুলো থেকে বেঁচে থাকতে পার তবে আমি তোমাদের ক্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মান জনক স্থানে তোমাদের প্রবেশ করাবো।'' [আন নিসা, আয়াত ৩১]

''অতএব, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্যে যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে। যারা বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং ক্রোধাম্বিত হয়েও ক্ষমা করে, যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামায কায়েম করে; পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে'' [আস-শুরা, আয়াত ৩৬-৩৮]

''যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।'' [আন নাজম, আয়াত ৩২]

নিচে কবীরা গুনাহ সমূহের তালিকাটি দেওয়া হলো। আসুন আমরা কবীরা গুনাহ থেকে বেঁচে থাকি।

০১. আল্লাহর সাথে শিরক করা;

০২. কাউকে খুন করা;

০৩. যাদু করা;

০৪. নামাযে অবহেলা করা;

০৫. যাকাত না দেয়া;

০৬. ওযর ব্যতীত রমযানের রোযা না রাখা;

০৭. সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ্ব না করা;

০৮. পিতা মাতার অবাধ্য হওয়া;

০৯. আত্মীয়তার বন্ধন ছিন্ন করা;

১০. যিনা করা;

১১. সমকামিতা করা;

১২. সুদ দেয়া বা নেয়া;

১৩. এতিমের মাল ভক্ষণ;

১৪. আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি মিথ্যাচার;

১৫. জিহাদের ময়দান থেকে পলায়ন করা;

১৬. শাসক কর্তৃক জনগণকে অত্যাচার করা;

১৭. অহংকার করা;

১৮. মিথ্যা সাক্ষ্য দেয়া;

১৯. মদ পান করা;

২০. জুয়া খেলা;

২১. সতী নারীর উপর অপবাদ দেয়া;

২২. গনীমতের মাল আত্মসাত করা;

২৩. চুরি করা;

২৪. ডাকাতি করা;

২৫. রাহাজানি করা;

২৬. মিথ্যা শপথ করা;

২৭. যুলুম করা;

২৮. চাঁদাবাজি করা;

২৯. হারাম বস্তু ভক্ষণ করা;

৩০. আত্মহত্যা করা;

৩১. অধিকাংশ কথায় মিথ্যা বলা;

৩২. অন্যায় অবিচার করা;

৩৩. ঘুষ আদান প্রদান করা;

৩৪. নারী-পুরুষ একে অপরের বেশভূষা গ্রহণ করা;

৩৫. পরিবারবর্গের অশ্লীলতাকে প্রশ্রয় দেয়া;

৩৬. তালাকপ্রাপ্তকে হিলা করা;

৩৭. প্রশ্রাব থেকে পবিত্র না হওয়া;

৩৮. রিয়া; (লোক দেখানো ভালো কাজ করা)

৩৯. দুনিয়ার জন্য জ্ঞানার্জন করা;

৪০. আমানতের খিয়ানত করা;

৪১. খোটা দেয়া;

৪২. অন্যায়ভাবে কোন মুসলমানকে অভিশাপ দেয়া;

৪৩. ওয়াদা ভঙ্গ করা;

৪৪. গণকের কথায় বিশ্বাস করা;

৪৫. স্বামী-স্ত্রীর অধিকার খর্ব করা;

৪৬. ছবি অঙ্কন করা;

৪৭. বিদ্রোহ করা;

৪৮. অহংকার করা;

৪৯. উচ্চস্বরে বিলাপ করা;

৫০. দাস-দাসীর সাথে নিষ্ঠুর আচরণ করা;

৫১. জীব-জন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা;

৫২. মুসলমানকে উত্যক্ত করা;

৫৩. সৎ ও খোদাভীরুকে কষ্ট দেয়া;

৫৪. অহংকারবশত টাখনুর নিচে কাপড় পরিধান করা;

৫৫. পুরুষের জন্য স্বর্ণ ও রেশম ব্যবহার;

৫৬. মনিবের কাছ থেকে গোলামের পলায়ন;

৫৭. প্রতিবেশীকে কষ্ট দেয়া;

৫৮. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা;

৫৯. তর্ক-বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা;

৬০. উদ্বৃত্ত পানি অন্যকে ব্যবহার করতে না দেয়া;

৬১. জেনেশুনে অন্যের সন্তান বলে পরিচয় দেয়া;

৬২. মাপে, ওজনে কম দেয়া;

৬৩. আল্লাহর আযাব সম্পর্কে উদাসীনতা প্রদর্শণ করা;

৬৪. আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া;

৬৫. বিনা ওযরে জামায়াত ত্যাগ করা;

৬৬. বিনা ওযরে জুময়া ত্যাগ করা;

৬৭. ওসিওতের মাধ্যমে কোন উত্তরাধিকারীকে বঞ্চিত করা;

৬৮. ধোকাবাজি ও প্রতারণা করা;

৬৯. মুসলমানদের গোপনীয় বিষয় ফাঁস করা এবং

৭০. সাহাবাদের কাউকে গালি দেয়া।

আল্লাহ আমাদেরকে এইসব গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দিন। আমীন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×