somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

USA, মেডিকেল ভর্তি ও দু'জন নক্ষত্রসম মানুষের অপমৃত্যুর বর্ষপুর্তি

১৩ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গ-১:
University of South Asia বা USA (!) নিয়া ফেসবুকে আর কতিপয় বাংলা ব্লগে বর্তমানে যে সার্কাস চলিতেছে, তা দেখিয়া আমি হতবাক, নির্বাক এবং বর্তমানে পুরাই বাক-প্রতিবন্ধি অবস্থায় আছি! বাঙ্গালীর সৃজনশীলতা দেখে আমার চোখে পানি ধরিয়া রাখিতে পারিতেছি না! ইশ! এই সৃজনশীলতা আমরা যদি অন্য কোথাও দেখাতে পারতাম! USA কে কি বলব জানি না, কত বড় উজবুক হলে মানুষ এই ধরনের বিজ্ঞাপন দেয়, তাহা আমার জানা নাই! USA তে ভর্তি হলেই গাড়ি,বাড়ি,নারী- আহা! এই নাহলে জীবন! আর সে মাধুর্য বিজ্ঞাপনের ভাষায়!আর এই বিজ্ঞাপনরে ধর্ম-বর্ণ, ছোট বড় নির্বিশেষে সবাই যেই হারে কচলাইয়া রস বাহির করিয়াছে এবং ক্রমাগত করিতেই আছে- তাতে আর কিছু হোক না হোক, "জাতীয় ঐক্য" নিশ্চিত হ্ছইয়া! নীল আর্মস্ট্রং থেকে শুরু করে বারাক ওবামা, THE GREATEST রজনীকান্ত, মাইকেল জ্যাকসন,শাকিরা,মেগান, উসাইনবোল্ট,আইনস্টাইন,নিউটন,গ্যালেলিও থেকে শুরু করে মাহফুজুর রহমান ও তার কোকিলকণ্ঠী(!!) স্ত্রী ইভা রহমান, শাকিব খান, এম এ জলিল অনন্ত -এরা সবাই নাকি যার যার প্রতিভা এই USA থেকে হাসিল করেছেন! অনেক হইসে ভাই ও বোনেরা, এবার ক্ষেমা দেন! ব্যাপক বিনোদন পাইসি, আর দরকার নাই! আমাদের অতিরিক্ত বাড়াবাড়ি তে উল্টা তাদেরই লাভ হইতাসে! তাঁদের প্রচার বৃদ্ধি পাচ্ছে এবং এটাই তাদের লক্ষ্য!(কিভাবে পাচ্ছে সেটা ব্যাপার না!) সংযমের মাসে এবার একটু সংযম করেন!

প্রসঙ্গ-২:
মেডিক্যালে এবার নাকি ভর্তি পরীক্ষা হবে না এবং এটা নাকি কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য! বাহ! মানুষের নির্বুদ্ধিতায় 'অবাক' হওয়ার ক্ষমতাও হারায় ফেলসি! কিভাবে SSC আর HSC এর ফলাফল দিয়ে একজনের মেধা যাচাই হয়- তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকে না! ভর্তি পরীক্ষায় টিকার জন্য একজন শিক্ষার্থী যেই পরিমাণ পরিশ্রম করে, তাঁর অর্ধেকের কম পরিশ্রম করে ssc বা hsc তে A+ পাওয়া যায় এখন! মেডিক্যালে মোট সিট ৭০০০ এর কিছু বেশি(সরকারি + বেসরকারি ), আর এবার HSC তে এ+ পেয়েছে ৬২০০০! গোল্ডেন যদি এর অর্ধেকও পায়, তারপরেও তারা কিভাবে ভর্তি হবে?সব কিছুতে বাণিজ্য করার পর এবার শিক্ষায় বাণিজ্য এত প্রকট আকারে আনার মানে কি? যেকোনো কারনে SSC বা HSC এর ফলাফল একটু খারাপ হলেও শিক্ষার্থীদের একটা আশা থাকতো যে, ভর্তি পরীক্ষার জন্য ভাল করলে পড়লে চান্স হবে! এবার ত সেই আশার প্রদীপটাও নিভে গেল! এই সিদ্ধান্তটা কাদের জিজ্ঞেস করে নেয়া হল? এই সিদ্ধান্ত আরও আগে জানালে কি ক্ষতি হত?যারা দ্বিতীয়বারের জন্য মেডিক্যাল কোচিং করছে, তাঁদের কি হবে? মফস্বলের ছেলেমেয়েরা যারা অনেক কষ্টে পড়ালেখা করে মোটামুটি একটা ফলাফল করে, তাদের কি হবে? তাদের এবং তাদের অভিভাবকদের কি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা নিষিদ্ধ? স্বপ্ন কি শুধু মাত্র যারা ঢাকায় থেকে সাজেশন পড়ে(সবাই না) এ+ পেয়ে নন্দন পার্কে "জলকেলি" খেলে তাদের জন্য? একজন দিনমজুর বা এ+ না পাওয়া শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে খেলার অধিকার এ দেশের নীতি-নির্ধারকদের কে দিয়েছে? ভবিষ্যতে তাহলে ছেলেমেয়ের বিয়ে থেকে শুরু করে ইলেকশান- সব কিছু GPA এর ভিত্তিতেই করি? হসপিটালে যেয়ে আগে ডাক্তার কে জিজ্ঞেস করলাম- ভাইগোঁ ! আমারে বাঁচানোর আগে কন আফনের GPA কত ছিল? উত্তর যদি গোল্ডেন নাহয় তাহলে- ওরে, কে কথায় আছিস? আমারে আমার বাসার খাটে মরতে দে, তারপরও এই ডাক্তার থেকে আমারে বাঁচা! বিজ্ঞাপনের ভাষাও কি পরিবর্তন হবে? -"ছেলের 99% ভাল, খালি HSC তে গোল্ডেন ছিল না!" আসলেই-" অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ!"

প্রসঙ্গ-৩
এত ঘটনার মাঝে কি আমরা ভুলে গেছি যে আজ থেকে এক বছর আগে আজকের দিনে আমাদের দেশের দুটি নক্ষত্রের পতন হয়েছিল? জি হ্যাঁ, আমি তারেক মাসুদ আর মিশুক মনিরের কথা বলছি! এমনেই আমাদের দেশে নক্ষত্রের সংখ্যা খুব কম,তার উপর সৃষ্টিকর্তা কেন জানি নিষ্ঠুর হয়ে এদেশে যখন যাকে খুব বেশি দরকার-তাকেই উপরে নিয়ে যান!(আজম খান,তারেক মাসুদ,মিশুক মনির,হুমায়ুন ফরিদি, হুমায়ূন আহমেদ...) না জানি আর এরকম কত অসময়ের মৃত্যু দেখতে হবে! আমি স্বপ্ন দেখি একদিন এদেশের সব রাস্তাঘাট ঠিক হবে এবং মানুষ যাতে অন্তত স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে! তারেক মাসুদ আর মিশুক মনির সেই সুন্দর রাস্তায় হাত ধরাধরি করে পাশাপাশি হাঁটবেন আর চিরচেনা হাসিমুখে বলবেন-" যাক! মরে গিয়ে খুব একটা ক্ষতি করিনি মানুষের! অন্তত আমাদের জন্য আমার দেশের রাস্তাটা অন্তত ঠিক হল! এই প্রাপ্তিটাও কম কীসে!"
আমি জানিনা আমার স্বপ্ন পুরন হবে কিনা, চেষ্টা করব নিজের পক্ষে যতটা সম্ভব, ততটা করার... তারপরও আমি স্বপ্ন দেখা ছাড়ব না!আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর এই ভালোবাসার বীজ আমার ভিতর তারেক মাসুদ স্যারই রোপণ করে দিয়েছিলেন...! তাকে বাঁচাতে পারিনি, কিন্তু তার স্বপ্নটাকে এত সহজে আমি মরতে দেব না...।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×