স্বপ্নগুলো-২
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার স্বপ্নগুলো-র দ্বিতীয় ও শেষ পর্ব।
স্বপ্নগুলো-২
আমার স্বপ্ন গুলো ঝরে গেছে।
শীতের ঝরা পাতার মত
উত্তুরে হাওয়ায়।
একাকী শূণ্যে দাঁড়িয়ে
মরু হৃদয়ের মাঝে,
ভবিষ্যতের পানে চেয়ে
ফাগুনের প্রত্যাশায়।
তপ্ত লু হাওয়ায়
ভরে গেছে বুক। কেঁদে ফেরে
একাকী রাতের আঁধারে।
দিনের আলোকে ফাঁকি দিয়ে
চোখ বুজে ঝুলে আছে
ব্যর্থতার বাদুড়গুলো
স্বপ্নের শূণ্য শাখায়।
হতাশার অন্ধ উঁইয়ের দল
ভিড় করে মূলে; ধীরে ধীরে
কুরে কুরে খায়।
দূরাশার কাঠ-ঠোকরা পাখী
বারে বারে ছিন্ন করেছে বুক,
ঠোকর দিয়েছে থেকে থেকে
স্বপ্নের কলিজায়।
আমার স্বপ্ন গুলো মরে গেছে
ক্ষুধা-তৃষ্ঞা আর রোগ-শোকের
অসহ্য যাতনায় ।।
বিঃদ্রঃ
স্বপ্নগুলো-১] এর লিংক:
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন