somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরমুজের বিচি

২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তরমুজের বীচি সহ খাবেন, বীচি ফেলবেন না -

তরমুজের বীচি তে প্রয়োজনীয় ফ্যাটি এসিড, জিংক,ম্যাগনেসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, কপার,এমাইনো এসিড, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি এবং এন্টি অক্সিডেন্ট থাকে।

ভিটামিন সি এবং এন্টি অক্সিডেন্ট আমাদের ত্বককে এন্টি এজিং এবং ব্রন থেকে রক্ষা করে আমাদের ত্বককে রুক্ষ হতে দেয় না। এতে থাকা ম্যাগনেসিয়াম ত্বকের খোসপাঁচড়া দূর করে। জিংক, কোষের প্রোটিন সিন্থেসিসে সহায়তা করে এবং এতে করে ত্বকের তথা কোষের রিপেয়ারের কাজ হয়।

বীচিতে থাকা আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম ও কপাট চুলের গুনগত মান রক্ষা করে, চুল মজবুত করে এবং চুল লম্বা করতে সহায়তা করে। ম্যাঙ্গানিজ চুল পরা রোধ করে এবং চুল নষ্ট হওয়া থেকে প্রতিরোধ করে।

তরমুজের বীচি তে ভালো ফ্যাট যেমন মনোআনস্যাটারেটেড এবং পলিআনস্যাটারেটেড থাকে যা হৃদপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষা দেয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকের মত অবস্থা থেকে হৃদপিণ্ড কে বাঁচায়। তরমুজের বীচি তে থাকা ম্যাগনেসিয়াম রক্ত চাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তরমুজের বীচি তে এন্টি ইনফ্লেমেটরি,এন্টিঅক্সিডেন্ট এবং ভেসোডিলেটর( রক্তের ধমনীকে কে প্রশস্ত করে) থাকে এই উপাদান গুলো হৃদপিণ্ডের সুরক্ষা দেয়। তরমুজের বীচি তে আয়রন, শরীরে অক্সিজিনেটেড রক্ত প্রবাহিত করে এবং জিংক হৃদপিণ্ডের ক্যালসিয়াম চলাচলকে নিয়ন্ত্রণ করে।

তরমুজের বীচি তে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, এই ম্যাগনেসিয়াম দেহের কার্বোহাইড্রেটের মেটাবলিজম কে নিয়ন্ত্রণ করে এতে করে রক্তের সুগার লেবেল নিয়ন্ত্রণে থাকে, শুধু তাই না টাইপ টু ডায়াবেটিস না হতে দিতেও সহায়তা করে।

তরমুজের বীচি তে থাকা আয়রন, মিনারেল ও ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট আাপ করে।

তরমুজের বীচি তে যেহেতু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও কপার আছে তাই এটি খেলে শরীরের হাড় দুর্বল হয় না, অস্টেয়োপরোসিস হয় না এবং অন্য যেকোন হাড়ের সমস্যাও হয় না৷

তরমুজের বীচি তে থাকা ভিটামিন বি কমপ্লেক্স আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা দেয়। এবং যেকোন মুড ডিসঅর্ডার এবং ডিমেনশিয়া প্রতিরোধ করতে সহায়তা দেয়।

পুরুষের সন্তান জন্মদান অক্ষমতার অন্যতম কারণ হলো দুর্বল স্পার্ম, স্পার্ম এর গুনগত মান রক্ষায় জিংক এর অবদান অনেক।তরমুজের বীচি তে থাকা জিংক পুরুষের প্রজনন স্বাস্থ্য কে উন্নত করে স্পার্ম কে প্রজনন ক্ষত করে তোলে।

তরমুজের বীচি তে থাকা মাইক্রো পুষ্টি উপাদান আমাদের শরীরের শক্তি সঞ্চার করে এবং অনেকক্ষণ পর্যন্ত এই শক্তি থাকে।

এই বীচিতে থাকা ম্যাগনেসিয়াম, আয়রন,পটাসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, জিংক, এমাইনো এসিড আমাদের দেহের মেটাবলিজম কে নিয়ন্ত্রণ করে এবং মেটাবলিজম এর সুরক্ষা নিশ্চিত করে।

বহু গবেষণায় দেখা গিয়েছে, তরমুজের বীচি তে থাকা ভিটামিন সি যা খুব ভালো মানের এন্টিঅক্সিডেন্ট সেটা হাপানি নিয়ন্ত্রণ এবং হাপানি প্রতিকার ও প্রতিরোধে সহায়তা করে।

লাইকোপিন হলো অরগানিক ক্যামিকেল কম্পাউন্ড, একে এন্টি ক্যান্সার প্রোপার্টিও বলা হয় । এই লাইকোপিন, প্রোস্টেট ক্যান্সার না হতে দিতে সুরক্ষা দেয়। ২০১৫ সালে এই বিষয় একাধিক গবেষণায় এসেছে তরমুজের বীচি তে লাইকোপিন আছে যা প্রোস্টেট ক্যান্সার না হতে দিতে সহায়ক

# আমি দ্বারা সম্পাদিত নহে। ইহা কেবল আপনার উদ্দেশ্যে পেস্ট আকারে প্রকাশীত।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০২
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×