somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিন্স মাহমুদ এর অ্যালবামগুলো ২ ঃ প্রিন্স মাহমুদ ও 'ওরা ১১ জন' এর গল্প

১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় বন্ধুরা, ২দিন পর আজ আবার নিয়ে এলাম আমার নতুন ধারাবাহিক প্রতিবেদন 'প্রিন্স মাহমুদ এর অ্যালবামগুলো'২য় পর্ব । আজকের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের অডিও বাজারের ঝড়তোলা ব্যান্ড মিক্সড প্রিন্স মাহমুদ এর সুরে 'ওরা ১১ জন' অ্যালবাম এর গল্প।


ওরা ১১ জন ঃ নাম শুনে মনে হতে পারে বাংলা চলচ্চিত্রের পরিচালক চাষি নজরুল ইসলাম এর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি ' ওরা ১১ জন' এর কিছু। আসলে না। এই ১১ জন হলেন ৯০ দশকের আমাদের তারুণ্যকে উম্মাদনার জোয়ারে ভাসিয়ে রাখা ১১ জন সেরা ব্যান্ড যোদ্ধা ও শিল্পী যারা আজ বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তীর তালিকায় উঠে এসেছেন। প্রিন্স মাহমুদ তাঁর কালজয়ী অ্যালবাম 'শক্তি' দিয়ে যে জোয়ার শুরু করেছিলেন সেই জোয়ার কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো ২য় ব্যান্ড মিক্সড অ্যালবাম 'ওরা ১১ জন' দিয়ে। 'শক্তি' অ্যালবাম এর ১২ টি গানের মাঝে প্রিন্স এর ছিল ৮ টি গানের সুর ও সঙ্গীত । এবার 'ওরা ১১ জন' এ করলেন ১০ টি গানের সুর এবং সেই সুর করা ১০ টি গানের মধ্য ৭ টি গানের সঙ্গীতও । 'ওরা ১১ জন ' এর শিল্পী ও গানগুলো হলো - আইয়ুব বাচ্চু - একা , কার কাছে যাবো , চন্দন (উইনিং) - ক্ষমা, তোমাকে ছাড়া , ফজল (নোভা) - এখন তুমি সুখে নেই , মাটির দেহ , খালিদ - কিভাবে আমায় কাদাবে বলো পার্থ- অভিমান করিনি , বিপ্লব ( প্রমিথিউস)- ভয় , টিপু (অবসকিউর) - হাত বাড়ালেই বন্ধু হবো ,নকীব খান - সে তুমি , প্রিন্স মাহমুদ (দা ব্লুজ) - তুমি আর সেই তুমি নেই ও গুরু আজম খান এর 'অস্রুলিখা' সহ মোট ১২ টি গান । একটু ভালো করে লক্ষ্য করুন তো নামের তালিকায় ১১ জন হয়েছে কিনা? না ,হয়নি। উপরে ১০ জনের তালিকা দিলাম কিন্তু আরও একজন রয়ে গেছেন , তিনি তৎকালীন সময়ের খুব জনপ্রিয় ব্যান্ড 'ফিলিংস' এর চরম জনপ্রিয় ও দুর্দান্ত ড্রামার এহসান এলাহী ফানটী। ফানটি ছিলেন অ্যালবাম এর ১০ টি গানের ড্রামস ও রিদম প্রোগ্রামিং এ। বাকি দুটো গানের রিদম এর ছিলেন আরেক দুর্দান্ত ড্রামার ওয়ারফেইজ ও উইনিং এর টিপু ।
'ওরা ১১ জন' এর গানগুলোর মাঝে সবচেয়ে বেশী শ্রোতাপ্রিয় গান ছিল আইয়ুব বাচ্চুর 'একা' টিপুর 'হাত বাড়ালেই বন্ধু হবো, চন্দন এর 'ক্ষমা' খালিদ এর 'কিভাবে কাঁদাবে' ফজল এর 'এখন তুমি সুখে নেই' ও বিপ্লব এর 'ভয়' গানগুলো। অ্যালবাম এর প্রতিটি গান আপনার ভালো লাগাকে ছুঁয়ে যাবে কিন্তু উল্লেখিত গানগুলো ছিল চরম, সুপার, ফাটাফাটি বলতে যত বিশেষণ আছে সেটা । অ্যালবাম এর জনপ্রিয় গানগুলো লিখেছিলেন লতিফুল ইসলাম শিবলি ( কার কাছে যাবো, হাত বাড়ালে বন্ধু হবো, ভয়, সে তুমি ও কিভাবে কাঁদাবে ) , এঞ্জেল শফিক(একা), প্রিন্স মাহমুদ ( ক্ষমা, সুখে নেই, মাটির দেহ, তোমাকে ছাড়া), রাহাত ফারুক ( অশ্রুলিখা)ও আশরাফ বাবু ( অভিমান করিনি) । আইয়ুব বাচ্চুর ২ টি, চন্দন এর ২ টি ও পার্থের ১ টি গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পিরা নিজেরাই । বাকি সবগুলো গান ছিল যুবরাজ প্রিন্স মাহমুদ। 'ওরা ১১ জন' অ্যালবামের জ্বরে সেই সময় আমরা কিশোর তরুণ যুবকরা ছিল ভয়াবহ ভাবে আক্রান্ত। ইচ্ছে করে আরেকটিবার এমন একটি জ্বরে আক্রান্ত হই। কিন্তু আফসোস কি দিবে সেই ভালোবাসার ও ভালোলাগার জ্বর ? আফসোস ...আফসোস ...আর শুধুই দীর্ঘশ্বাস।।
সম্পূর্ণ অ্যালবামটি পাবেন শুধুমাত্র - বাংলা গান ও ছবির যাদুঘর
বিশেষ কৃতজ্ঞতা ঃ ‘RaDiO bg24’ পরিবারের অন্যতম সেরা সদস্য ইমতিয়াজ মাহমুদ তমাল কে ।
********* কবি ও কাব্য (ফজলে এলাহী পাপ্পু)এর ‘বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাস’
এর অধ্যায় ৫ ঃ ব্যান্ড সঙ্গীতের সেরা অ্যালবামগুলো’র ‘ওরা ১১ জন’র অংশ থেকে নেয়া । ***********

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০০
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×