somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার নায়ক অ্যাকশন কিং জসীমের গল্প ঃ

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ৮ই অক্টোবর । বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও দর্শকদের জন্য এক শোকাবহ দিন । ১৯৯৮ সালের এই দিনে মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, আমজনতার জনপ্রিয় নায়ক অ্যাকশন কিং জসিম । জসিম শুধুই বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়কের নাম নয় 'জসিম' বাংলা চলচ্চিত্রের সাফল্য ও পরিবর্তনের একটি অধ্যায়ের নাম । জসিম কে নিয়ে লিখার অনেক কিছু আছে যা অতি সল্প সময়ে লিখে শেষ করা যাবে না । আজ শুধু বাংলা চলচ্চিত্রের বর্তমান দর্শকদের জন্য অতি সংক্ষেপে জসিম সম্পর্কে কিছু বলবো যা না বললে নিজের মনের কাছে ও চলচ্চিত্র শিল্পের কাছে নিজেকে অপরাধী মনে হবে ।
স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্র যখন সামাজিক , রোমান্টিক ও ফোকধারা নিয়ে খুব ধীরে এগোচ্ছিল ঠিক তখনই প্রয়াত পরিচালক জহিরুল হক 'রংবাজ' ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য বা অ্যাকশন ধারার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন । পরিচালক জহিরুল হক টেকনিক্যাল সুবিধা ও পেশাদার অ্যাকশন গ্রুপ ছাড়াই গুটিকয়েক 'টিসুম টিসুম' দিয়ে দর্শকদের অ্যাকশন ধারার সাথে মোটামুটি পরিচয় করিয়ে দেন মাত্র কিন্তু পরবর্তীতে মূল কাজটি করেন বাংলা চলচ্চিত্রে আসা নতুন একজন যার নাম জসিম যিনি ৭১ এর মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন । জসিম তৈরি করেন পেশাদার ফাইটিং গ্রুপ 'জ্যাম্বস ফাইটিং গ্রুপ ' । এরপর অভিনেতা হিসেবে জসিম কে দর্শক দেখতে পায় দেওয়ান নজরুল এর 'দোস্ত দুশমন ' ছবিতে একজন ভয়ংকর ডাকাতের চরিত্রে । সেই ডাকাত চরিত্রের অভিনয় দেখে ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান ভূয়সী প্রশংসা করেন । শুরু হয় বাংলা চলচ্চিত্রে একজন ভয়ংকর খলনায়ক জসীমের পথচলা । জসিম আছে তো ছবি হিট হবেই, দর্শকদের ভিড় থাকবেই এমনটা নিয়মে পরিনত হয়ে গিয়েছিল । ভিলেন জসিম দর্শকদের চমকে দিতে থাকেন দেওয়ান নজরুল এর বারুদ, আসামি হাজির, ওস্তাদ সাগরেদ, জনি, কুরবানি নামক বাম্পারহিট ছবিগুলো দিয়ে । এরপর ৮০র দশকের শুরুর দিকে পরিচালক দেলোয়ার জাহান ঝনটু ও সুভাষ দত্তের 'সবুজ সাথী' ছবির মাধ্যমে নায়ক চরিত্রে পর্দায় হাজির হোন যা দর্শক সানন্দে গ্রহন করে নেয় । ভিলেন থেকে নায়ক চরিত্রে এসেও জসিম ব্যাপক সাফল্য লাভ করেন যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নায়ক জসিম হিসেবেই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন ও আজো আছেন । বাংলা চলচ্চিত্রে দুর্দান্ত ভিলেন থেকে দুর্দান্ত নায়ক হওয়ার রেকর্ড আর একটিও পাওয়া যাবে না । জসীমের ছবি যাদের হলে দেখার সৌভাগ্য হয়নি তাঁরা কোনদিনও বুঝতে পারবে না যে জসিম কতটা জনপ্রিয় ছিল এবং তাদের কাছে জসীমের গল্প রুপকথার গল্পের মতোই লাগবে । জসীমের ছবি মানেই আমজনতার সুখ দুঃখ ও জীবন সংগ্রামের গল্প যার ফলে জসিমকে বাংলা চলচ্চিত্রের দর্শকদের বিরাট একটি অংশ পাগলের মতো ভালোবাসতো । নায়ক হিসেবে জসিম এর জনপ্রিয় ছবিগুলো হলো ' মোহাম্মদ আলী ', 'রকি', 'হিরো', 'অশান্তি' , 'বৌমা' , 'স্বামীর আদেশ' , 'টাকা পয়সা' , 'অভিযান', 'পরিবার', 'সারেন্ডার', 'ভাই আমার ভাই', 'ভাইজান', 'গর্জন', 'বিজয়', 'লালু মাস্তান', 'অবদান', 'ন্যায় অন্যায়' , 'লোভ লালসা', 'আদিল', 'কাজের বেটি রহিমা' , 'উচিৎ শিক্ষা', 'লক্ষ্মীর সংসার', 'মাস্তান রাজা ' , 'কালিয়া', 'ওমর আকবর', ' দাগি সন্তান', ' সম্পর্ক' , 'শত্রুতা', 'নিষ্ঠুর' , 'পাষাণ', 'হিংসা', 'ভাইয়ের আদর' , 'হাতকড়া' , 'ডাকাত' ' বাংলার নায়ক', 'রাজাবাবু', 'রাজাগুণ্ডা' , 'ঘাত প্রতিঘাত ' 'স্বামী কেন আসামী' সহ অসংখ্য অসংখ্য ছবি যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে চিরকাল । জসিম শুধু নামেই নয় কাজেও বারবার প্রমান করেছিলেন তিনি আসলেই 'বাংলার নায়ক ' যার শুন্যতা আজো পূরণ হয়নি ।।










............ ফজলে এলাহী পাপ্পু (কবি ও কাব্য)
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×