১৪ ই ফেব্রুয়ারী সারা বিশ্বের মত বাঙ্গালীরা ও ঘটা করে পালন করেছে ভালবাসা দিবস,বাংলাদেশে ১৯৯৩ সালে প্রথম ভালবাসা দিবসের প্রথা চালু করে একাল সেকালের দালাল নামে খ্যাত শফিক রেহমান।ঐ দিন মানে ১৪ ই ফেব্রুয়ারী আরো একটি দিবস আছে,যাহা বাঙ্গালী জাতির জন্য ভালোবাসা দিবসের চেয়ে গুরুত্বপূর্ণ,দিবস টি হল-স্বৈরাচার প্রতিরোধ দিবস।আমি শিউর এই প্রজন্মের ৯৯% ই দিবসটির কথা জানেনা,জানবে কিভাবে…?? দিবসটি যে শফিক রেহমানের প্রচলিত ভালোবাসা দিবসের উন্মাদনার নিচে চাপা পড়ে গেছে।
১৫ ই আগষ্ট বাঙ্গালি জাতির জন্য আরো আরেকটি গুরুত্বপূর্ণ দিবস,জাতীয় শোক দিবস।অন্যদিকে ঐ দিনই বেগম খালেদা জিয়া ঘটা করে পালন করেন তাঁর জম্মদিন (সত্য মিথ্যা জানিনা,আল্লাহ পাকই ভালো জানেন)।
বাঙ্গালী জাতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিন হল ৭ ই মার্চ।হরতাল অবরোধের কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা গুলো নেওয়া হচ্ছে শুক্র শনিবার।আগামী কাল বৃহস্পতি বারের পরীক্ষার দিন ধার্য্য করা হয়েছে ৭ ই মার্চের মত গুরুত্বপূর্ণ দিনে।হয়তো বাম রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ সাহেবের মত লোক শিক্ষা মন্ত্রী হওয়াতে ৭ ই মার্চের মত গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষার দিন দিতে পেরেছেন।খেয়াল করুন-শফিক রেহমান,নুরুল ইসলাম নাহিদদের মত লোকদের কারণে বাঙ্গালীর বিশেষ দিবস গুলো চুরি হয়ে যাচ্ছে।হয়তো এ ধরনের কিছু লোকের কারণে এভাবে একদিন ২১ শে ফেব্রুয়ারী,২৬ শে মার্চ,১৬ ই ডিসেম্বর এর মত বাঙ্গালীর বিশেষ দিবস গুলোও চুরি হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



