১/ কতগুলো স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে নিজে দ্রুত অল্প পরিশ্রমে ফেসবুকে কিংবা ব্লগ ফেমাস হওয়ার ক্রমাগত ব্যর্থ চেষ্টা, আদৌ ধর্মীয় বিষয়ে গভীর পড়াশোনা করার কোন প্রমাণ তাদের পোস্টে নেই।
২/ ইসলাম ও সম্প্রদায়গতভাবে মুসলিমদের প্রতি অসুস্থ বিষাক্ত বিদ্বেষ যার প্রকাশ তারা নোংরা কাদা ছোঁড়াছুঁড়ির মাধ্যমে নিজেরাই শুরু করে, যাকে যে কোন বিচারে আক্রমণই বলতে হয় , যার সাথে 'আলোচনা' বা 'চিন্তা'র সহাবস্থান কিছুতেই সম্ভব নয় মানবতার বিচারেও এগুলো বর্বরতা।
৩/ তারা একধরণের অসুস্থ আনন্দ পেতে এইগুলো করে , ভদ্রলোক বা কোন সুস্থ মানুষ যা কখনোই করবেন না, তারা চায় যে তাদের পোস্টেও মন্তব্য পড়ুক হিট বাড়ুক তাদের আক্রমণ করুক।যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা তারা আসলেই চায় না।পড়াশোনা করার পরিশ্রমের ভেতর দিয়ে যাবার কোন সদিচ্ছা তাদের মাঝে চোখে পড়ে না।
৪/ তাত্বিক আলোচনায় যাবার মত গভীরতা বা প্রবৃত্তি কোনটিই তাদের আদৌ নেই,তারা শুধু জানে মানুষের কিছু স্পর্শকাতর 'অনুভূতি' আছে, যাতে নির্মমভাবে খোঁচা দিলে তারা কষ্ট পাবে - আহত-রক্তাক্ত হবে, যন্ত্রণায় তড়পাবে,আর তারা খুব মজা পাবে।
এজন্যই এরা মানবিক নয়, সুশিক্ষিত নয়, ভদ্রলোক নয়। এরা অগভীর , এরা বিকৃত, অসুস্থ মানুষ,এরা ঠান্ডা মাথায় এগুলো দিনের পর দিন চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





