একবার ভাবুন আপনিই নওশাদ।
কন্ঠে কষ্টের কফ নিয়ে একবার বলুন..
ভাল থাকুক ছোট্ট আপুটা ।।
যেমনটা আমি বলছি..
ভাল থাকুক নওশাদের হারিয়ে যাওয়া ছোট্ট আপুটা ।
( আমি নিজের ভেতরকার কষ্টগুলো কখনোই কারো সাথে শেয়ার করতে পারি না। আমার আনন্দের প্রকাশ যত সাবলীল দুঃখের প্রকাশ ততটা নয়। কেবল কথা বাড়াচ্ছি । প্রতিদিন অনেক কিছু শেয়ার করছি। আর তাই কিছুটা কষ্ট শেয়ার করলাম। আমার ডায়রির ৩টা খণ্ড অংশ এখানে তুলে ধরেছি। আমার ছোট্ট আপুটা আমার আবেগের অনেকটা অংশ ধরে আছে। দয়া করে কেউ কোন প্রশ্ন করবেন না। আপনার সব প্রশ্নের জবাব লেখাগুলোতেই খুঁজে নিন । আর একটা ছোট্ট অনুরোধ, এখন পবিত্র রমযান মাস। সকল মৃত আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করবেন। ভাল থাকুন সবসময় ।
_____________________________________________নওশাদ )
♥ ♥ ♥ ভাল থাকুক ছোট্ট আপুটা ♥ ♥ ♥
১...
রাস্তা পার হচ্ছিলাম।
বাম দিকে একটা দ্রুতগতির ট্রাক।
রাস্তার মাঝখানে এসে হঠাৎ তোর কথা মনে পড়ে গেলো।
তোর হন্তারক ট্রাক আর আজকের এই ট্রাকের মধ্যে কোন পার্থক্য নেই।
তোর জায়গায় আমি।
মাঝখানে কেবল ১৬টা বছর।
সময়ের ভগ্নাংশের ভেতর অদ্ভুত সব ভাবনা উকি দিয়ে গেল।
কেমন লাগছিল তোর ?
বুকের ভেতরটা কি ফাঁকা হয়ে গিয়েছিল তোর?
না, প্রিয় মানুষগুলোর মুখ খুব মনে পড়ছিল ?
তোর এই ছোট্ট ভাইটার কথা কি মনে পড়েছিল একটিবারের জন্যও ?
এখন অনেক ভোরে মাঝরাস্তায় সাদা দাগের উপর পা ফেলে হাটি...
যখন রাস্তায় ট্রাক বেশি চলে।
একদিন যদি ছোট্ট একটা ভুল করে বসি...
তাহলে...
ছোট আপু !!!
মন খারাপের দিনে তোকে বিবর্ণ ফুলের শুভেচ্ছা !!!
যেখানে থাকিস ভাল থাকিস...!!!
তোকে অনেক মিস করি ছোট আপু...অনেক মিস করি !!!
২...
ভোর হচ্ছে...
এইরকম কোন ভোরে...
ঘরের পেছনের রেইল লাইন ধরে হেটে যাবো...
ছোট্ট খালের উপর ছোট্ট রেল ব্রিজ পেরিয়ে যাবো...
সামনে পড়বে একটা ঘিঞ্জি বস্তি...
বস্তির সামনে ধুলোর পিড়িতে বসে কোন এক ছোট বোন তার ছোট্ট ভাইটাকে আদর করবে...
পরম আদরে চুমো এঁকে দেবে কপোলে...
আমি অপলক চেয়ে থাকব...
চোখ থেকে জল গড়াবে না আমার...
আমি এখন অনেক বড়...
চোখে সহজে নোনা পানির বান ডাকে না...
সত্যিই আমি কাঁদব না...!!!
তারপর পেছনে ফেলে সবকিছু...
কোন এক ব্যস্ত রাস্তায় গিয়ে দাঁড়াব...
একটা দানবাকৃতির ট্রাক ছুটে আসবে...
আমি অপলকে তাকিয়ে দেখবো মৃত্যু...
মূহূর্তেই ওটা আমাকে পিশে দেবে রাস্তায়...
তোর মত !!!
ছোট আপু !!!
তোকে দেখার জন্য এরচেয়ে সহজ কোন রাস্তা যে আমার জানা নেই !! :'(
৩...
ছোট ছিলাম অনেক ।
তোর চাবি দেওয়া ছোট্ট পুতুলটা ভেঙ্গে ফেলেছিলাম না বুঝেই।
পাথর দিয়ে টুকরো টুকরো করেছিলাম পুতুলের খেলাঘর।
হাত পা ছুড়ে কাঁদছিলি। তারপরও গায়ে হাত তুলিস নি।
অনেক ছোট ছিলাম, তারপরও মনে আছে।
কেউ গায়ে হাত দিলে ঊল্টো রেগে অস্থির হয়ে যেতি।
সেই আমি কি জানতাম ? বল ?
আমি কি জানতাম, মনে মনে এতটা রাগ করবি তুই ??
রাগ করেছিস আপু ?
এতটাই রাগ যে ভাইটাকে ফেলে চলে গেলি ?
তুই এভাবে রাগ করে চলে যাবি জানলে ভাংতাম না। সত্যিই কিছু ভাংতাম না।
জানিস আপু তোর কচি হাতের লেখা, তোর খাতা আর বই অনেক যত্নে রেখে দিয়েছি।
মাঝে মাঝে বের করে দেখি। হাত বুলিয়ে দেই ।
তোর মুক্তোর মত ঝকঝকে হাতের লেখার উপর।
ওইটুকু বয়সেই কি সুন্দর তোর হাতের লেখা। আমার ভাল লাগে।
তোর স্পর্শ নেয়ার চেষ্টা করি।
কি পাগলামি দেখতো ??
মাঝে মাঝে খুব স্বার্থপর মনে হয় নিজেকে।
তোকে কবরের অন্ধকারে ফেলে রেখে হাজারো সুখে গলা পর্যন্ত ডুবে আছি।
বিশ্বাস কর, তোকে একদম ভুলিনি। কেবল সময়ের অপেক্ষা।
জীবন আর মৃত্যুর মাঝে কেবল একটা সেকেন্ড।
তারপর চুপটি করে তোর ছোট ভাই তোর পাশে ঘুমিয়ে যাবে।
দুই ভাই বোন অনেক মজা করব, কি বলিস ??
অনেক কিছু লিখতে ইচ্ছে করে । অনেক গুছিয়ে সুন্দর করে লিখতে ইচ্ছে করে। পারি না।
তোর কথা মনে পড়লেই আমার পৃথিবী থমকে যায়।সবকিছু এলোমেলো লাগে।
ইচ্ছে করে, নিজের সব সামর্থ্য এক করে সময়টাকে পিছিয়ে দেই।সেই অতীতে ফিরে যাই।
ছোট্ট বোনের সেই ছোট্ট ভাইটি হয়ে যাই আবার । ভিত্তিহীন ইচ্ছে । পারি না।
আর মাঝে মাঝে তোকে অনেক দেখতে ইচ্ছে করে। তাও পারি না।
আসলে আমি তোর জন্য কিছুই করতে পারি না । তুই সব সামর্থ্যের উর্ধ্বে ।
এই ছোট আপু , শুনছিস ??
তোকে খুব দেখতে ইচ্ছে করছে !!!
একবারও কি স্বপ্নে আসতে পারিস না, ছোট আপু ? এক মুহুর্তের জন্য ?
তোর আদরের ছোট্ট ভাইটা কেমন আছে তোর কি একবারও জানতে ইচ্ছে করে না ??
অ্যালবামে তোর নিস্প্রাণ ছবি দেখতে দেখতে বড্ড ক্লান্ত আমি !!
জীবন্ত স্বপ্ন হয়ে হলেও আয় না একবার !! প্লিজ !!
পুনশ্চ :
আর তাই নিজকে নওশাদ ভাবতে পারিনা..
আমাদের প্রিয় মানুষদের আর...
কাউকেই যেন হারাতে না হয় নওশাদের মত প্রিয় ছোট বোনটিকে ।
আমিন।।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



