হয়ে আসছে, হচ্ছে, হবেঃ
নিজ থেকে আগ বারিয়েই, ভুল বুঝে, কষ্ট পা'ওয়া| ঠিক তার একটু পরেই, সত্য জেনে, চোখের তারায় ঝিলিক…
আরো একটু বেশি'ই নুয়ে পরা ।
২।
মিলিয়ে না'ওঃ
ক্ষণপ্রাণ, যে প্রজাপতিটা দুটো পাখায় সমপরিমান রঙ মেখে উড়ে বেরায়, রাতভর কুয়োশা জমা সবুজ ঘাসের জলবিন্দু, শিশিরে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটায়…
সে প্রজাপতিটার সাথে তো কারো শত্রুতা নেই, তবুও কোন এক আঘাতে প্রজাপতিটা পথের ধারে পড়ে থাকে, প্রজাপতিটা আহত , তোমার মত| আমাদের দৃষ্টিতে তোমারোতো কোন শত্রু নেই , তারপরো তুমি কেন যেন, কেন যেন খুব আহত|
কারনটা হয়তো শুধু তুমি'ই জানো|
একটি আহত প্রজাপতিও কিন্তু মায়া জাগায়, কিন্তু তুমি?
৩।
মাঃ
মীম জবর "মা" |
মীম খাড়া জবর "মা" |
ম-আকারেও ''মা" |
ম-আকারে যে মা, ওই মা ফোন করেছিল, প্রতিবারের মত , কথোপকথন শুরু হয়েছিল,"জী, ভাল আছি…" শেষ হল, "জি খেয়াল থাকবেতো, থাকবে, থাকবে…আস্লামুলাইকুম(মাখরাজ অনুযাই ভুল, প্রচলিত অর্থে শুদ্ধ)|
বিপ' বিপ' বিপ'…লাইন কেটে যায়।
৪।
এ মুহূর্তে যে নষ্ট হতে হতে ধ্বংশের শেষ প্রান্তে…
ভালো আছি বলাটা তার নিছক বিলাসিতা, তারপরো বলতে হল, ভাল আছি… |
৫।
সময়ঃরাত পৌনে ১২টা, ২০|০৯|২০২৮|
…সারাহ(৪) ঘুমিয়ে, আরায়াহ(১০) তার মায়ের সাথে গল্প করছে|
মগের চা টা জুড়িয়ে গেছে, লিখা শেষে ঠান্ড চায়ে চুমুক দিয়েই ঘুমোতে যাব, বরাবরের মত'ই আজো|
আজ সারাহ'র চতুর্থ জন্মদিন ছিল| সে সাথে সুন্দর একটি ফ্যামেলি ডে|
অতপর এই হেমন্তের সুন্দরতম একটা দিনের সমাপ্তি| মেঁও, ধন্যবাদ তোমাকে, ২০১২ থেকে আজোবধী সাথে থাকার জন্য|
উৎসঃ ৭২তম পৃষ্ঠা, ফিউচার ডায়েরী, ২০২৮|
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



