আপরাহ্নে খন্ড প্রলাপঃ
হাতদুটো ধার দেব, বাম হাত , ডান হাত , কিনবা দুটোই ধার হবে…
কারো ধার লাগলে ব'ইলো|
নিজ হাতে হাত রেখে, হাতে হাত রাখার অনুভুতিটা শুধুশুধুই নষ্ট হচ্ছিল|
না নিক, ধার নেবারছলে একবার তো কেউ অন্তত ছোঁবে|
অনুভুতিহীনা আর কত? নিত্যে যখন হলোনা, ধারে অন্তত হোক|
তবুও হোক…
২।
বেশি জোশ আছি…
ভালোবাসি না, তাই মিথ্যেও বলতে হয়না, শুনতেতো হয়'ইনা|
তবে হ্যাঁ, যারা ভালোবাসে, ছোট ছোট মিত্যে হয়তো তারা বলে, তবে তাদের সব ছোট ছোট মিথ্যেকে যোগ করলে, একটা সত্য দাঁড়াবে|
আর তা হল, তারা অনেক বেশি'ই ভালোবাসে, খুব ভালোবাসে বলেই সিমপল কিছু ব্যাপারে ভুল বুঝবে ভেবে মন খারাপ করে দিতে চায়না, আর তাই ভালোবেসেই কিন্তু ওই ছোট ছোট মিথ্যেগুলো বলে … |
৩।
শিরোনামঃ ভালোবাসবে তুমিওঃ
একটা মানুষকে তুমি যতবেশি জানবে, হ্যা, যতবেশি জানবে, সে যেমন'ই হোক, যেরকমি হোক, তাকে জানতে জানতেই আনমোনে তাকেই ভালোবেসে ফেলবে|
কেউই দোষের ঊর্ধে নয়, এ যোক্তিতে, সে খারাপ প্রকৃতির হলেও, তার খারাপ হ'ওয়ার পেছনে যুক্তি খুজে পাবে, যে যুক্তি মায়া জাগাবে তার প্রতি, তাকে নিয়ে ভাবাবে, ভাবনায় মায়াই প্রবোধ দিবে|
এই বিশ্বাস, আর নিজ আত্নবিশ্বাস থেকেই বলছি, আমি যা(খুব বেশি খারাপ অন্তত না) সেটুকো জানলেই…(শিরোনাম দ্রষ্টব্য)|
৪।
টেক আ চাআন্চঃ
তোমার কাছে, যে কালো মেয়েটার চাহুনিও মনে হয় বাঙময়, যার অর্থ দাড় করাতে গিয়েই তুমি হিমশিম খাচ্ছো|
কি হবে, না হবে ভেবেই চলেছ, ভাবছো তো ভাবছো, যত'ই ভাবছো তত'ই তুমি ভায় পাচ্ছ|
পানি খেতে গেয়ে, ফুসফুসে পানি ফেলে, নাকে-মুখে পানি গলিয়ে হয়ত কাঁশছ| বাজী ধরে শ্মশান ঘাটে রাঁত কাটানো যে ছেলে তুমি, সে তুমিও ভয় পাচ্ছ!
আরে বাপ, বলে দা'ও যে তার বাড়ির দরাজে যে পোষা কুকুরটা, সেটা'ও এখন তোমার খুব প্রিয়| সে সাথে ল্যম্পোষ্টটা খানিকটা হেলে আছে কেন, নীল-সাদা জামাটা এখন আর সে পরে না কেন, তার বাম হাতের কাঁচের চুড়ির সংখ্যা বিজোড় কেন, জেনে নিও| সে খুব করে হেসে উঠলেই, অস্পষ্ট স্বরে, খানিকটা গুছিয়ে, যেকোন একদিকে তাকিয়ে, তোমার অস্থিরতার কারণ গুলো জানিয়ে দিও|
ফেরার পথে, অর্ধেকটা ঘুরে, একবার শুধু পেছন ফিরে চেঁও|
শুরুটা অন্তত করোরে বাপ, হলফ করে বলতে পারি, শেষটা যে কিভাবে হবে, তা দেখে অবাক হবে তুমিও |
দাঁগ পোরবেই, বুঝছো?
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



