এখনো পায়ে হেটে রাস্তা পার হ'ই|
এদিক তাকাই, ওদিক তাকাই| গড়ির জটলায় কিছু রিক্সা চালক সামনের চাকা খানিকটা বাঁকা করে রাস্তা পার হতে দেয়| আমিও কাৎহয়ে প্রায় অনুপ্রস্থ হয়েই রাস্তা পার হ'ই|
সতর্ক'ই থাকি, তবুও কোথা'ও না কোথা'ও পা লাগে, গা লাগে, কাধ কিংবা হাত লাগে| না তাকিয়েই, যেখানটা লাগে, হাত দিয়ে তা ঝেরে নেই| অন্য কারো সাথে গা লাগলে, মুখে বলার সময় হয়তো থাকেনা, মনেই বলি "স্যরি ভাই"|
এ সময়, কারো দিকে তাকাই না, তাকাতে গেলেই, প্রায় দেখি কেউ একজন আগে থেকেই তাকিয়া আছে, চোখে চোখ পড়তেই অপ্রস্তুত হ'ই, চোখ সরাই|
রাস্তা পার হয়ে, একটু দাড়াই, ফিরে তাকাই, হালকা কাধ উঁচিয়ে মুখ দিয়েই একটা নাতিদীর্ঘ শ্বাস ফেলি…
তারপর সামনে তাকাই, বাড়াই বা পা|
তাৎক্ষণিক ভুলে যাই…
পার হ'ওয়ার পরপর'ই, পায়ে হেটে, রাস্তা পার হ'ওয়ার অনুঘটনাগুলো ভুলে যাই|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



