মেঘের সংসার, আজকাল…
মেঘপুত্র পিতার আদেশে সমুদ্রবধ করতে গেছে|
রাহু সে সুযোগ নিয়েছে, মেঘের সংসারে রাহুর অযাচিত আনাগোনা|
যা'ওয়ার ক্ষণে, মেঘবালিকা তার কষ্ট হবেনা কথা দিয়েছিলো| তবুও মেঘপুত্রের অনুপস্থিতিতে তার কষ্ট হয়, প্রতিটি কষ্টে তার একটিকরে পালক ঝরে পড়ে| ঝরে পড়া পালকগুলো রক্তিম বর্ণ ধারণ করে|
সে ঝরে পড়া অসংখ্য পালাক কোথ্থা'ও লুকিয়ে রাখতে পারছে না, মনে হচ্ছে যেখানেই রাখুক মেঘপুত্র দেখে ফেলবে|
ঝরা পালক, রাহুর অযাচিত আনাগোনায় মেঘবালক কষ্ট পাবে| সে জানে, সেই কষ্ট মেঘপুত্র লুকিয়ে রেখে সব কিছুই গুছিয়ে নেবে, গুছিয়ে নেবে…
মেঘপুত্রের আসার ক্ষণটার কথা ভেবে, মেঘবালিকার চোখে জল আসছে, থেকেথেকে কান্না পাচ্ছে| মেঘপুত্র তাকে ব'হুবার বুঝিয়েছে,সব কষ্টের কারণ আমরা কেউই ন'ই, কিছু কষ্ট নিজ থেকে জন্ম নেয়, তবুও মেঘবালিকা নিজেকে বুঝাতে পারেনা, নিজেকে দুষে যায়|
সে দিব্যি চোখে দেখতে পাচ্ছে, মেঘপুত্র আসবে, তার বজ্র আর রাহুর অগ্নিতে কাটাকাটি হবে, আকাশে চির ধরবে,ঝড় উঠবে,বৃষ্টি হবে…
মেঘপুত্র অজেয়,তবুও মেঘবালিকার ভয়হতে থাকে,এবার যদি তাকে ভুল বুঝে…
যদিসে হেরে যায়…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



