somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন মালিকেরা ব্যস্ত কিছু ধোঁকাময় আধিপত্যের আত্মকোন্দলে

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#####
যখন মালিকেরা ব্যস্ত কিছু ধোঁকাময় আধিপত্যের আত্মকোন্দলে
====================
জনসাধারণের আত্মমর্যাদাবোধ জাগ্রত নয়, এমন রাষ্ট্রের গণতন্ত্রে প্রতিনিধির ভাবাচরণ অনেকাংশেই প্রতিনিধির মতো থাকে না। রাষ্ট্রের বেতনজীবী চাকরেরাও আত্মপরিচয় ভুলে গিয়ে অথবা লুকিয়ে রেখে মালিকের মতো আচরণ প্রদর্শন করে। প্রতিনিধিদের মধ্যে যাদের শিক্ষা-দীক্ষা কম, তারা তাদের দৈন্য ঢাকার চেষ্টা করতে গিয়ে নিজেদের অজান্তেই উলঙ্গ হয়ে যায়। তারা যথার্থ প্রতিনিধিরূপে জনগণের অনুগত আজ্ঞাবহ হয়ে চলার যোগ্যতা হারিয়ে, তাদের উপর অর্পিত দায়িত্ব ভুলে গিয়ে, দায়িত্ব দেওয়া হয়নি এমন কিছু স্বেচ্ছায় করতে গিয়ে তালগোল পাকায়। এমনও দেখা যায়, কোথাওবা মালিক সাজতে গিয়ে প্রতিনিধিরা ধরা পড়ে।
গণতন্ত্রের রাষ্ট্রে যেমন জনগণ, রাজতন্ত্রের রাজ্যে তেমনি রাজা ব্যক্তিটি, রাষ্ট্রের মালিকানাসূত্রেই জাগতিক বিচার-আচারের ধরাছোঁয়ার বাইরে, --চরম এ সত্যটি জেনে অথবা বুঝে, ক্ষমতাধারী জনসাধারণের করুণাশ্রিত দশায় থাকার চে’ বরং রাজা হওয়াকেই যারা নিরাপদ ভাবে, জবাবদিহিতার যন্ত্রণা এড়ানোর স্বার্থে ওভাবে ভাবাটা অস্বাভাবিক কিম্বা অনুচিত ভাবনাও নয়, --আত্মরক্ষার স্বার্থেই যে-কেউ ওভাবে নির্দোষ কোনো ভাবনা ভাবতেই পারে এবং যারা রাজা হয়ে ঝুঁকিমুক্ত থাকার প্রত্যাশী, তারা বিলুপ্ত রাজতন্ত্রকেই পুনরুজ্জীবিত করতে চায়, তবে যোগ্যতা না-থাকায় অথবা গণতন্ত্রের গণরোষের আতঙ্কে, তারা কেউ নিজেকে মালিক বা রাজা ব’লে প্রকাশ্যে কোথাও দাবি করতে পারে না, --যদিও ভীষণ অজ্ঞতার জেদের বশে কেউ বা গণতন্ত্রেও স্বৈরাচারী রাজা সাজতে গিয়ে সাময়িক সঙ্ সাজে।
নিশ্চয়ই, যারা সুযোগবর্জনকারী, অন্যদেরকে সুযোগ নিতে দেখে তারা কখনোই হিংসায় জ্বলে না। চূড়ান্ত বিচারে দেখা যায়, কেবল অপরাধীরাই অভিযোগকারী, নির্দোষ কোনো ব্যক্তি কোনোভাবেই অভিযোগকারী হওয়ার দক্ষতা অর্জন করতে পারে না। নিজের দোষ ঢাকার জন্যেই অন্যের বিরুদ্ধে নিজের প্রতিবিম্বিত অভিযোগগুলো হানার সনাতন পদ্ধতি আজ অনেকের-ই জানা।
ঘুমন্ত, তন্দ্রাচ্ছন্ন কিম্বা উন্মত্ত কোনো মালিকের কাছে সচেতন কেউ কোনো প্রতিকার চায় না; --চাইলেও সেই চাওয়াটা যেমন কখনোই সার্থক হয় না, তেমনি দেখা যায়, ক্ষণস্থায়ী আধিপত্যের কোন্দলে আত্মকোন্দলিত জনসাধারণের আত্মসম্মানবোধ এবং আত্মমর্যাদাবোধ কখনোই জেগে ওঠে না, এবং, তখন ঐ জাগ্রত জনগণ কোনো অংশেই ঘুমন্তের চে’ কম নয়। মালিকের ঘুমন্ত দশাটাই জবাবদিহিতার যন্ত্রণামুক্তিকামী সুযোগ সন্ধানীদের কাম্য।
মালিক যেন থাকে নিত্য অচেতন, এ তো সুযোগসন্ধানী স্বেচ্ছাচারী আমাদের অবচেতনেরও নির্দোষ কামনা। আত্মকোন্দলিত গণমালিকেরা যে-সুযোগ দিচ্ছে, ঐ সুযোগ যদি সহজাত নির্দোষ বৈশিষ্ট্যে আমরা না-নেই তো, সেটা হবে সুযোগদাতা মালিককে অপমান করা, মালিককে অবজ্ঞা করার মতোই অবমাননা। মালিক যখন সুযোগ দেয়, ঐ সুযোগ গ্রহণ করলে মালিক এ-জন্যেই খুশী হয় যে, এতে মালিকের মর্যাদা বাড়ে।
‘তোমাদের কি কোনো লজ্জাবোধ নেই?’ এ ধরণের প্রশ্ন আমাকে সামনে রেখে কোনো সভ্য সমাজের কেউ যদি কখনো উত্থাপন করেন তো, এটা নিশ্চিত, প্রশ্নবাহী ঐ ভদ্রলোক জানেন না যে, --যেখানে যেমন জনগণ, সেখানে প্রতিনিধিরো তেমনি আচরণ। অবশ্যই সকলেরই লজ্জাবোধ আছে এবং কোন্ কালাচারে আমরা কে কোথায় লজ্জা পাই, সেটা ব্যক্তিভেদেই স্বতন্ত্র। এখানে ঐ প্রশ্নকর্মী যেন নিত্য এতটুকু স্মরণে রাখেন যে, গণমালিকেরা ক্ষণেকের জন্যে আত্মপরিচয় নিয়ে পাশাপাশি দাঁড়ালে, উলঙ্গ পোষ্য প্রাণীরা, মালিকানাবোধক পদবীগুলো লুকিয়ে ফেলে, সসম্মানে স’রে যায় আড়ালে। তবে, যতক্ষণ জাগেনি তারা, আমরা লাগামছাড়া।
করণিক : আখতার২৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×