somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিজ্ঞাসা সাধারণ: -ভাদ্র, ১৪২০

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিজ্ঞাসা সাধারণ: -ভাদ্র, ১৪২০
===================================
বেশ তো ভালোই ছিলে, পালাবদল ক’রে ক’রে ভালোই চালাচ্ছিলে তোমাদের লুটতরাজ। তোমরা দলোগণ ছিলে বিভিন্ন আদর্শ আর নৈতিকতার পোশাকে ঢাকা। শ্রদ্ধা ভক্তি সম্পদ কোনোটাই কম পাওনি। বিলাসবহুল তোমাদের জীবনধারা দেখেও কেউ সন্দেহ করেনি। তোমাদের দখলের সম্পত্তিগুলোকে তোমাদের ‘যোগ্যতা আর ত্যাগের বিনিময়ে অফুরন্ত ঐশ্বরিক দান‘ হিসেবেই মেনে নিয়েছিল গণমালিকেরা, আর নিজেদেরকে পাপী জেনেই তারা পাপের প্রায়শ্চিত্ত ক’রে যাচ্ছিল। পরিণতি জেনেও জ্ঞাতিহিংসায় আর পরশ্রীকাতরতায় আত্মঘাতী বিশাল জনগোষ্ঠীটা তো ব্যস্তই ছিল একে অপরকে অশান্তির দিকে ঠেলে ফেলে দিয়ে কেবল নিজেকে ওপরে ওঠানোর ব্যর্থ চেষ্টায়। জনসাধারণ এখানে কেবল নিজেদের উন্নতিতে একে অপরের জন্যে প্রবল বাধাদানকারী, কখনোই তোমাদেরকে তারা তো প্রতিপক্ষ ভাবেনি। তোমাদের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা ছিল। তোমাদের দ্রুত হারে বাড়ন্ত ধন-ভাণ্ডারের দিকে তাকানোর সময় ছিল না তাদের।
ওহে দলোগণ, বোঝাপড়ার মাধ্যমেই তোমাদের লুটপাটের পালাবদল চলছিল। গোগ্রাসে অবৈধখোরের নোংরামোগুলো তো পোশাকের আড়ালেই ছিল, -হঠাৎ কী এমন ঘটলো যে, তোমরা অস্থির হ’য়ে উঠলে আর অধৈর্য হ’য়ে সমঝোতা ভুলে গিয়ে নিজেদের মধ্যে দোষারোপের মহড়ায় মেতেছো? এমন বীভৎসভাবে চেঁচামেচি চালাচ্ছো যে, খোলা কোনো ডাস্টবিনের দখলকামী দলবদ্ধ গলাবাজ কুত্তাগুলোর আচরণও ততটা বিরক্তিকর হ’তে পারবে না কখনো।
তোমাদেরকে কোন্ শয়তানে ছুঁয়ে দিয়ে উন্মাদ বানালো যে, তোমরা আর লোকচক্ষুর আড়ালে থাকতে পারলে না; ধাপে ধাপে উলঙ্গ হবার প্রতিযোগিতায় নেমে পড়লে!? অন্যদেরকে ন্যাংটা করার চেষ্টা চালিয়ে নিজেরাই নাঙ্গা হচ্ছো কোন্ শয়তানের শয়তানিতে? তোমাদের দলগুলোতে কি এমন কেউ ছিল না যার সামনে কোনো শয়তান দাঁড়ানোর সাহস পায় না?
একটা জনগোষ্ঠী, হোক তা’ যতই মন্দ, জনসাধারণ এখানে তোমাদের কিছুই তো এখনো কেড়ে নেয়নি; তারা তো তাদের নির্ভেজাল বিশ্বাস আর আস্থার জায়গাটিতে তোমাদেরকেই আসন পেতে দিয়ে রেখেছে। সেই তোমরাই যদি আত্মঘাতী সংঘর্ষে লিপ্ত হ’য়ে নিজেদেরকে ধ্বংস করো, ঐ জনগোষ্ঠীটা তখন কোথায় গিয়ে আস্থা পাবে, বলো? ক্যানো তোমরা এ মাতাল খেলায় নেমেছো? ক্যানো নেমেছো এভাবে!? কী চাচ্ছো তোমরা হে দলোগণ, বলো, বলো, কী তোমাদের চাওয়া?


গণকরণিক : আখতার২৩৯

রঙ্গপুর : ২৬/০৮/২০১৩খ্রি:
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×