somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়ুদূষণের ধোঁয়াশার আড়ালে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বায়ুদূষণের ধোঁয়াশার আড়ালে
========================
সিডর বা আইলা যেখানে সুন্দরবনের সৌন্দর্যে বিরূপ প্রভাব ফলাতে পারেনি, রামপাল কখনো সুন্দরবনকে ধ্বংস করতে পারবে, এমনটা মনে হয় না। কয়লা পোড়ানোতে যে মাত্রায় বায়ুদূষণ হয়, তা’ তো আমাদের লোকালয়ের মধ্যে অবৈধ অনুমোদনে গড়ে ওঠা ইটভাটার মাধ্যমেই হচ্ছে। দূষিত বায়ু বাতাসে উড়ে উড়ে অস্ট্রেলিয়ার বিশাল বনাঞ্চলে চলে যায়, আর সেখানে তো স্মরণকাল থেকেই প্রাকৃতিকভাবে মাঝেমধ্যেই দাবানলে বন পুড়ে ছাই হয়ে যাওয়ার নিয়ম রয়েছে। সেই আগুনে ক্যাঙ্গারু মরে, দলে দলে ভেড়াও মরে। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে প্রকৃতির সাথে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে সহযোগিতাও করা হয়। এই তো সেদিনও, সমরাস্ত্র ব্যবহার করে প্রচুর পরিমাণে ভেড়া নিধন করা হলো অস্ট্রেলিয়ায়। আমরা যদি আমাদের একটিমাত্র ক্যাপিট্যাল সিটি ঢাকার দিকে দৃষ্টি ফেরাই, দেখবো যে, দেশের প্রত্যন্ত এলাকা থেকে নিতান্তই ঠেকায় প’ড়ে বাধ্য হয়েই নিত্য স্বল্পক্ষণস্থায়ী লোকেদের ভিড়ে এবং ভারেই আজকের ঢাকা ভারাক্রান্ত। যানজটে যে-পরিমাণে জ্বালানি তেল গ্যাস পোড়ে, তিন মিনিটের পথে তিনঘণ্টার জ্বালানি পোড়ানোতে যে মাত্রায় বায়ুদূষণ ঘটে, তাতে যদি রমনা পার্ক বা সোহ্‌রাওয়ার্দি উদ্যান আজও ধ্বংস না-হয়, আমরা সরল গাণিতিকভাবেই ভেবে নিতে পারি, সেই তুলনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র রামপালের বায়ুদূষণে বর্তমানের হরিণ-বাঘ-কাঠ-চোর বনদস্যুদের আধিপত্য কিছুটা যদি কমে, তা’ হয়তোবা কমতেও পারে, তবে বিশাল সুন্দরবন তার বিশালত্ব নিয়েই সুরক্ষিত থেকে যাবে।
(বন্য জন্তুর চামড়া পাচারের সাথে যারা জড়িত, যারা সস্তায় চোরাই কাঠ কিনে নিয়ে চোরদেরকে লালন করছে নিজেদের বিশাল লাভের অবৈধ বাণিজ্যের স্বার্থে, সুন্দরবনে জনসাধারণের চলাফেরাকে তারা সহজে মেনে নিতে পারে না শুধু এজন্যেই যে, বনদস্যুরা না-থাকলে তাদের দলীয় অবৈধ কারবার থেমে যাবে।)
আমরা তো মনে করি, বিশাল সুন্দরবনের স্থানে স্থানে সুপরিকল্পিতভাবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলে ক্যাপিট্যাল সিটি ঢাকা অনেকাংশে দূষণমুক্ত হয়ে মানুষের বাসযোগ্য হবে।
আমাদের যেমন সমুদ্রসীমা আছে যেখানে প্রতিদিন পরিষ্কার লবণাক্ত পানির জোয়ার আসে আর ভাটার টানে ময়লা আবর্জনাগুলো চলে যায় গভীর সমুদ্রে, তেমনি আছে আমাদের এমন অনেক শিল্প কারখানা যেগুলোর রাসায়ানিক বর্জগুলোর পরিশোধন কেবল সমুদ্রেই সম্ভব।
গার্মেন্টস, চামড়া, অষুধ, জৈব-অজৈব-এসিড-ক্ষার-এ্যালডেহাইড ইত্যাদির কারখানা থেকে বেরিয়ে আসা ফসলি ভূমি নষ্টকারী জীবন ধ্বংসকারী রাসায়ানিক উদ্গিরণে ঢাকার আবদ্ধ জলাশয়গুলো এখন দুর্গন্ধময়।
(ইউরেনিয়াম আমাদের খনিজ সম্পদ নয়। বিশাল মরুভূমির মতো কোনো জনশূন্য ভূখণ্ড আমাদের নেই, যদি থাকতো তবুও কাঁচামালের জন্যে পরনির্ভরতা আমাদের কাম্য নয়। পরমানু বিদ্যুৎ প্রকল্প নিঃসন্দেহে চরম ঝুঁকিপূর্ণ। এটাকে আমরা কোনোভাবেই সমর্থন জানাতে পারি না।)
মুষ্টিমেয় কিছু অস্থায়ী অপরিণামদর্শীর অবৈধ অনুমোদনে গড়ে ওঠা অপরিকল্পিত কারখানাগুলো ঢাকাকে যেভাবে বসবাসের অযোগ্য করে ফেলেছে, ওগুলোকে না-সরানো পর্যন্ত দীর্ঘমেয়াদি ভোগান্তি থেকে এদেশবাসীর মুক্তি নেই।
সুন্দরবনকে অক্ষত রেখেই সুন্দরবনের এক তৃতীয়াংশে যেমন সুপরিকল্পিতভাবে শিল্প-কারখানাগুলো গড়ে তোলা যেতে পারে, তেমনি জনস্বার্থেই এদেশের বিভিন্ন অধিদপ্তর, সচিবালয় এবং মন্ত্রণালয়গুলোকে ক্যাপিট্যাল সিটি ঢাকাতে গুটিয়ে না-রেখে বিভিন্ন জেলাতে স্থাপন করা যেতে পারে এবং এতে কোনো ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করার প্রয়োজন হবে না। যত খাস জমি অবৈধ দখলদারদের দখলে আছে, সেগুলোকে চিহ্নিত করার জন্যে রাষ্ট্রের বেতনজীবী কর্মী (সিভিল সার্ভেন্ট)-দের দায়বদ্ধতা-ই যথেষ্ট।


গণকরণিক : আখতার২৩৯
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×