somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরং জনপদে কোনো ধরণের পুলিশ না-থাকলেই ...

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরং জনপদে কোনো ধরণের পুলিশ না-থাকলেই ...
===========================
(এখানে কোন্দলকামী দলোগণের প্রতি জনসাধারণ যৌক্তিকভাবেই বিরক্ত এবং অসন্তুষ্ট। আমাদের বিশ্বাস, বেতনজীবীদেরকে বিশ্রামে রাখা ঐ একটি মাস। অভিভাবকদের দায়িত্বে ঐ মাসটিকে ছেড়ে দিলে পরে, দু’হাজার পনেরোর পর এখানে অনিবার্যভাবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে ডেকে আনতে হ’তো না।)

একটা খেলনা পট্‌কার আওয়াজেও এখানে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষাকর্মী বাহিনীর সদস্যদেরকে বিচ্ছিন্নভাবে দিগ্বিদিকে ছুটে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে দেখে কেউ যেন উপহাসের হাসি না-হাসে। আত্মহত্যার পক্ষে যেকোনো যুক্তি দাঁড় করানো কেবল আবেগাক্রান্ত বা উন্মাদের জন্যেই শোভনীয়।

আত্মহত্মার মধ্যে যৌবনের কোনো কৃতিত্ব নেই এজন্যেই যে, চাইলে অসুস্থ বৃদ্ধরাও স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে। পুলিশকে গণ্ডার ভাবার মধ্যে মানবতার অবমাননাই ভেসে ওঠে।

রাষ্ট্রের কর্মী বাহিনীকে কাঁদুনে গ্যাস আর রাবারবুলেট ছোড়োক অস্ত্রের ভারী বোঝা নিয়ে আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসীদের মোকাবেলার দায়িত্ব দেওয়ার মধ্যে ভালো কোনো উদ্দেশ্য থাকতেই পারে না। বরং জনপদে কোনো ধরণের পুলিশ না-থাকলেই, দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীরা নিরাপত্তাহীতায় ভুগতে বাধ্য। নিরস্ত্র জনসাধারণের গণরোষের শিকারে পরিণত হওয়ার চে’, এমনকী মারণাস্ত্রধারী পুলিশের কাছেও সন্ত্রাসীরা আত্মসমর্পন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্যেই যে, সন্ত্রাসীরা গণপিটুনির মহিমা জেনেই নিরস্ত্র জনসাধারণের ভয়েই ভীতসন্ত্রস্ত থাকে।

বেশি নয়, একমাসের জন্যে সবধরণের পুলিশ বাহিনীকে দায়িত্বমুক্ত রাখা হোক্ আর তারাও বিশ্রাম নিক্ যারা সন্ত্রাস দমনের ব্যর্থ পদ্ধতিগুলোর পরীক্ষা চালাতে চালাতে ক্লান্ত হয়েছে। মাসের তৃতীয় সপ্তাহে কেউ অতি আগ্রহ নিয়ে ফাঁড়ির বাইরে বেরিয়ে এলে সন্ত্রাসীদের পচাগলা দেহের দুর্গন্ধ সে পেলেও পেতে পারে, তবে ঐ মাসটির শেষে দেখা যাবে যে, কেবল সন্ত্রাসীদের নাম-নিশানাই মুছে যায়নি, গণপিটুনিদাতা গণমালিকদের অভিভাবকত্বের গণফুৎকারে ঐ দুর্গন্ধটাও বাতাসে ভেসে ভেসে কোনো দূর অজানায় হারিয়ে গেছে।

এখানে কোন্দলকামী দলোগণের প্রতি জনসাধারণ যৌক্তিকভাবেই বিরক্ত এবং অসন্তুষ্ট। আমাদের বিশ্বাস, বেতনজীবীদেরকে বিশ্রামে রাখা ঐ একটি মাস। অভিভাবকদের দায়িত্বে ঐ মাসটিকে ছেড়ে দিলে পরে, দু’হাজার পনেরোর পর এখানে অনিবার্যভাবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে ডেকে আনতে হ’তো না।

গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ২২/১২/২০১৩খ্রি:
পুরস্কার বিতরণীর দিনটি অতি নিকটেই
গণপিটুনি!-গণরোষ,-সে এক দুঃসহ দৃশ্য!..
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×