somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকৃপণ জনসাধারণ এখানে প্রচণ্ড ক্ষমাশীল

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অকৃপণ জনসাধারণ এখানে প্রচণ্ড ক্ষমাশীল
===============================
ভোটদাতারা যদি দলোগণের পক্ষে থাকতো, কোনো দলের দলীয় উপদেষ্টারা ভোটের পদ্ধতি নিয়ে দলোগণের মধ্যে সংঘর্ষময় বিশৃঙ্খলা চালিয়ে যাবার মতো কোনো উপদেশ দেবার সুযোগ পেয়ে আদাজল খেয়ে লেগে থাকতো না।

ভোটদাতাদেরকে মর্যাদা না-দেওয়ার পরিণতিতেই যে এখানে প্রায়শ্চিত্তের আত্মঘাতী দলোধ্বংসী কোন্দল চলমান, তা’ কখনোই ‘কোন্দলের মধ্যেই অস্তিত্বশীল’ দলগুলোর দলনেতারা তাদের ক্যাডার ক্রীতদাসদেরকে বুঝতে দেয় না।

‘এবারে জিততে পারলেই তোমাদের বিশ্রাম এবং সেই সাথে সম্মানজনক পাওনা পুরস্কারের সম্পূর্ণটাই পাবে তোমরা,’-এভাবে দলীয় ক্রীতদাসগুলোকে আশ্বাস দিয়ে দিয়ে দলোগণকে টিকে থাকতে হ’তো না, যদি সৎসাহসীদের মতো চেষ্টা চালিয়ে তারাও জনসাধারণের প্রাপ্য মর্যাদাটুকু এখানে দিয়ে যেতে পারতো।
গণমনোনয়নে প্রতিনিধিরূপে নির্বাচিত হ’লে পরে, জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতার মতো, গণমালিকদের ওপরেই মালিক সাজার প্রবণতার পাপটিও কোনো প্রকাণ্ড পাপ নয়।

ভদ্র পরিবেশে টিকে থাকতে না-পারা, অতি সামান্য এই বিড়ম্বনাটুকু, এখানে অন্যান্য হালকা গোছের সাধারণ পাপের প্রায়শ্চিত্তের মতোই, অতি সাধারণ জনগণকে মর্যাদা না-দেওয়ার সামান্য পাপের প্রায়শ্চিত্ত।

কেবল আত্মবিশ্বাসী যোগ্যরাই সৎসাহস নিয়ে জনসাধারণকে ঐ মর্যাদাটুকু দিতে পারে।

বিশ্বাসঘাতকদের জন্যে সৎসাহসী হওয়াটা যদিও সহজসাধ্য নয়, তবে তা’ সাধ্যের বাইরে কিম্বা অসম্ভবও নয়।

দলোগণের জন্যে নিত্য স্মরণীয়, অকৃপণ জনসাধারণ এখানে প্রচণ্ড ক্ষমাশীল। যে কেউ ক্ষমা চাইলে এরা ক্ষমা করতে কার্পণ্য করে না।


গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ৩০/১২/২০১৩খ্রি:
আতঙ্কিত কেউ লুকোচ্ছে দেখলেই এরা তাকে লুকোতে দেবে
যদিও ‘গণতন্ত্র চাই’ চাওয়াটা আত্মপ্রতারণা ...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×